শেয়ারFacebookWhatsApp

আজহার মিয়ার মতামত ছাড়াই গ্রামবাসীর সিদ্ধান্ত গ্রহণ কি ঠিক হয়েছে? পাঠ্যপুস্তকের আলোকে তোমার মতামত ব্যক্ত করো।

উত্তর: আমার মতে নীরব থাকা আজহার মিয়ার মতামত ছাড়াই গ্রামবাসীর সিদ্ধান্ত গ্রহণ ঠিক হয়েছে। ইসলামি শরিয়ত অনুযায়ী তিনটি পদ্ধতিতে ইজমা হতে পারে। এর একটি পদ্ধতি হলো- নীরবতামূলক ইজমা। নীরবতামূলক ইজমা বলতে এমন ইজমাকে বোঝায় যেখানে সৎকর্মশীল, মুত্তাকি ও কুরআন সুন্নাহর পূর্ণাঙ্গ অনুসারী মুজতাহিদদের মধ্যে কতিপয় মুজতাহিদ কোনো বিষয়ে কথা বা কাজের মাধ্যমে ইজমা করার পর বাকিদের মতামতের জন্য নির্ধারিত সময় দেবেন। উক্ত সময়ের মধ্যে কোনোরূপ প্রতিবাদ না আসলে বা অন্যরা নীরবতা অবলম্বন করলে ধরে নেওয়া হবে সে বিষয়টির ওপর বাকিদেরও মতৈক্য রয়েছে। উদ্দীপকের আজহার মিয়া গ্রামের পরামর্শ সভায় উপস্থিত থেকেও নিজে কোনো মতামত দেননি বরং তিনি নীরব ছিলেন। আজহার মিয়ার এরূপ নীরবতাকে হানাফিরা সমর্থন হিসেবে গণ্য করেছেন। তাদের মতে কোন একজন মুজতাহিদের নীরবতার কারণেও ইজমা গ্রহণযোগ্য হবে। উদাহরণ স্বরূপ বলা যায়— আবু বকর (রা) এর যুগে জাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার পক্ষে কতিপয় সাহাবি মৌখিক স্বীকৃতি দেন আবার কেউ নীরবতা পালন করেন। তবে শাফেয়িরা মনে করে, এ ধরনের ইজমা গ্রহণযোগ্য হবে না। তাদের মতে নীরবতা পরিবেশগত কারণেও হতে পারে। যেমন- আওল এর মাসয়ালায় ইবনে আব্বাস (রা) ওমর (রা) এর মতের সাথে একমত ছিলেন না। কিন্তু নানাদিক বিবেচনা করে তিনি নীরব ছিলেন। উপরের আলোচনা বিবেচনা করে আমি ওলামায়ে আহনাফের মতের সাথে একমত যে, নীরবতামূলক ইজমা গ্রহণযোগ্য হবে। তাই আজহার মিয়ার মতামত ছাড়াই গ্রামবাসীর সিদ্ধান্ত গ্রহণ ঠিক হয়েছে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

আজহার মিয়ার মতামত ছাড়াই গ্রামবাসীর সিদ্ধান্ত গ্রহণ কি ঠিক হয়েছে?…

উদ্দীপক

নুরপুর গ্রামে সম্প্রতি চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় গ্রামের লোকজন উদ্বিগ্ন। কয়েক দফা প্রশাসনকে জানিয়েও কাঙ্ক্ষিত সমাধান হয়নি। এ অবস্থায় সর্বজন শ্রদ্ধেয় ও বয়োঃজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে করিম উদ্দীন সাহেব সবাইকে ডেকে চৌর্যবৃত্তি প্রতিরোধের কৌশল নিয়ে পরামর্শ করেন। গ্রামের অধিবাসীরা পালা করে চার গ্রুপে বিভক্ত হয়ে রাত জেগে গ্রাম পাহারা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। উপস্থিত আজহার মিয়া পক্ষে- বিপক্ষে কোনো মতামত না দিয়ে নীরব থাকেন।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

আযিমত হলো সব মুজতাহিদের কোনো বক্তব্যমূলক বিষয়ে এমন শব্দ ব্যবহার করা, যাতে তাদের সবার একমত হওয়ার বিষয়টি প্রমাণিত হয়।

উত্তর

ইজমা হলো- কুরআন ও সুন্নাহ হতে উদ্ভূত আইন। ইজমা বৈধ হওয়ার শর্ত হলো- ইজমা কুরআন-সুন্নাহর নসের বিরোধী হবে না। ইজমার সিদ্ধান্ত কোনো ক্রমেই সাহাবাদের অভিমত বা সিদ্ধান্তের পরিপন্থি হতে পারবে না। ইজমার বিধানের মূলভিত্তি অবশ্যই শরিয়তের দলিলের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত গ্রামবাসীর সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি শরিয়তের অন্যতম মূল উৎস 'ইজমা' এর সাথে সাদৃশ্যপূর্ণ। ধর্মীয় বা পার্থিব যেকোনো বিষয়ে মহানবি হযরত মুহাম্মদ (স) এর যুগপরবর্তী যেকোনো সময়ে যোগ্যতাসম্পন্ন মুসলিম মুজতাহিদদের কুরআন সুন্নাহ সমর্থিত এবং সর্বসম্মত ঐকমত্যের নাম হলো- ইজমা। গ্রামবাসীদের সিদ্ধান্ত গ্রহণে ইজমার বিষয়টি ফুটে ওঠে। উদ্দীপকে দেখা যাচ্ছে, নুরপুর গ্রামের চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় লোকজনের মধ্যে উদ্বেগ দেখা দেয়। ফলশ্রুতিতে তারা গ্রামের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব করিম উদ্দিন সাহেবের নেতৃত্বে সিদ্ধান্ত নেন যে, তারা গ্রুপ আকারে বিভক্ত হয়ে গ্রাম পাহারা দিবে। এ পদ্ধতিতে সিদ্ধান্ত গ্রহণ করাই হলো ইজমা। যা শরিয়তের তৃতীয় উৎস হিসেবে বিবেচিত। ইজমা নতুন কোনো বিষয় নয়। এটি রাসুল (স) এর যুগেও বিদ্যমান ছিল। সমস্যার সমাধানে কুরআন নাজিল হতো বলে সে যুগে ইজমা ব্যাবহারিক দিক দিয়ে তেমন গুরুত্বপূর্ণ হতে পারেনি। অনেকক্ষেত্রে নবি (স) সাহাবিদের সাথে বিভিন্ন ইস্যুতে পরামর্শ করতেন এবং তাদের মতামতের মূল্যায়ন করতেন। যেমন- আজানের প্রচলনে ওমর (রা) এর পরামর্শ, পরিখা খননে সালমান ফারসি (রা) এর পরামর্শ। ইজমার বিধান এবং তার বৈধতা রাসুল (স) এর যুগেই স্বীকৃতি পেয়েছিল। আর নুরপুর গ্রামের অধিবাসীদের মধ্যে এ বিধানের ব্যবহার লক্ষ করা যায়।

উত্তর

আমার মতে নীরব থাকা আজহার মিয়ার মতামত ছাড়াই গ্রামবাসীর সিদ্ধান্ত গ্রহণ ঠিক হয়েছে। ইসলামি শরিয়ত অনুযায়ী তিনটি পদ্ধতিতে ইজমা হতে পারে। এর একটি পদ্ধতি হলো- নীরবতামূলক ইজমা। নীরবতামূলক ইজমা বলতে এমন ইজমাকে বোঝায় যেখানে সৎকর্মশীল, মুত্তাকি ও কুরআন সুন্নাহর পূর্ণাঙ্গ অনুসারী মুজতাহিদদের মধ্যে কতিপয় মুজতাহিদ কোনো বিষয়ে কথা বা কাজের মাধ্যমে ইজমা করার পর বাকিদের মতামতের জন্য নির্ধারিত সময় দেবেন। উক্ত সময়ের মধ্যে কোনোরূপ প্রতিবাদ না আসলে বা অন্যরা নীরবতা অবলম্বন করলে ধরে নেওয়া হবে সে বিষয়টির ওপর বাকিদেরও মতৈক্য রয়েছে। উদ্দীপকের আজহার মিয়া গ্রামের পরামর্শ সভায় উপস্থিত থেকেও নিজে কোনো মতামত দেননি বরং তিনি নীরব ছিলেন। আজহার মিয়ার এরূপ নীরবতাকে হানাফিরা সমর্থন হিসেবে গণ্য করেছেন। তাদের মতে কোন একজন মুজতাহিদের নীরবতার কারণেও ইজমা গ্রহণযোগ্য হবে। উদাহরণ স্বরূপ বলা যায়— আবু বকর (রা) এর যুগে জাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার পক্ষে কতিপয় সাহাবি মৌখিক স্বীকৃতি দেন আবার কেউ নীরবতা পালন করেন। তবে শাফেয়িরা মনে করে, এ ধরনের ইজমা গ্রহণযোগ্য হবে না। তাদের মতে নীরবতা পরিবেশগত কারণেও হতে পারে। যেমন- আওল এর মাসয়ালায় ইবনে আব্বাস (রা) ওমর (রা) এর মতের সাথে একমত ছিলেন না। কিন্তু নানাদিক বিবেচনা করে তিনি নীরব ছিলেন। উপরের আলোচনা বিবেচনা করে আমি ওলামায়ে আহনাফের মতের সাথে একমত যে, নীরবতামূলক ইজমা গ্রহণযোগ্য হবে। তাই আজহার মিয়ার মতামত ছাড়াই গ্রামবাসীর সিদ্ধান্ত গ্রহণ ঠিক হয়েছে।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।