উদ্দীপকের সংগঠনটির সমস্যা সমাধনের পদ্ধতিটি ইসলামি আইনের কোন উৎসটির সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সংগঠনটির সমস্যা সমাধানের পদ্ধতিটি ইসলামি আইনের তৃতীয় উৎস ইজমার সাথে সাদৃশ্যপূর্ণ। শরিয়তের কোনো বিধানের ব্যাপারে একই যুগের উম্মতে মুহাম্মদির মুজতাহিদদের একমত হওয়াকে ইজমা বলে। বিভ্রান্তি এড়িয়ে সঠিত পথে থাকার জন্য রাসুল (স)-এর উম্মতকে ইজমা করার অধিকার দেওয়া হয়েছে। বিশ্ব পরিবর্তনশীল। সময়ের পরিক্রমায় সৃষ্টি হচ্ছে নতুন নতুন সমস্যার। এ সব সমস্যা নিয়ে যাতে কোনো বিভ্রান্তি না হয় সেজন্য রাসুল (স) জ্ঞানসমৃদ্ধ আলেম ও উম্মাহকে ইজমা করার অধিকার দিয়েছেন। উদ্দীপকে বর্ণিত 'নতুন কুড়ি' নামক সংগঠনের যুবকরা সাম্প্রতিক একটি সমস্যার সম্মুখীন হলে সকলে মিলে একটি সভা করে এবং সভায় সকলের সম্মতিতে সমস্যাটির সমাধান করে। তাদের এই সম্মিলিত সমাধানের পদ্ধতিটি ইসলামি আইনের উৎস ইজমার সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সংগঠনটির সমস্যা সমাধনের পদ্ধতিটি ইসলামি আইনের কোন উৎসটির …
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর