সমাজে নতুন উত্থাপিত সমস্যা সমাধানে উক্ত উৎসটির ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: মুসলিম সমাজে নতুন নতুন উত্থাপিত সমস্যার সমাধানে ইজমার ভূমিকা অনস্বীকার্য। ইসলামি শরিয়তের প্রধান দুটি উৎস কুরআন ও হাদিসে মানবজীবনের সব মৌলিক সমস্যার সমাধান রয়েছে। কিন্তু যুগ-পরিবর্তনের সাথে সাথে কিছু গৌণ সমস্যার উদ্ভব ঘটে, যার সরাসরি সমাধান কুরআন-হাদিসে নেই । এক্ষেত্রে শরিয়তের তৃতীয় উৎস হিসেবে ইজমার বিকল্প নেই। উদ্দীপকে দেখা যায়, ইসলামি শরিয়তের চারটি উৎসের মধ্যে অন্যতম উৎস উল্লেখ নেই । নতুন নতুন সমস্যা সমাধানে ইজমার গুরুত্ব অপরিসীম কেননা, ইসলামি আইনের উৎস হিসেবে কুরআন ও সুন্নাহর পরেই ইজমার স্থান। আল্লাহ তায়ালা এবং রাসুলুল্লাহ (স) ইজমার এ অবস্থান, গ্রহণযোগ্যতা, নির্ভরতা ও মর্যাদা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলেন, 'আর এমনিভাবে আমি তোমাদের করেছি মধ্যমপন্থি জাতি, যেন তোমরা মানুষের ওপর সাক্ষী হতে পার এবং রাসুল হন তোমাদের ওপর সাক্ষী' (সুরা আল-বাকারা: ১৪৩)। এ প্রসঙ্গে মহানবি (স) বলেন, 'বিভ্রান্তি বা ভুল বিষয়ের ওপর আমার উম্মত একমত হবে না' (আহকামুল কুরআন)। এসব ঘোষণা থেকে শরিয়তের উৎস হিসেবে ইজমার গুরুত্ব বোঝা যায়। তাছাড়া ইজমার মাধ্যমে গৌণ সমস্যার সমাধানে নতুন আইন যেমন উদ্ভাবিত হয় তেমনি মুসলিমদের মধ্যে ঐকমত্য তথা জাতীয় ঐক্য সংরক্ষিত হয়। ইজমা আমাদেরকে বিভ্রান্তি থেকেও মুক্তি দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইজমা ইসলাম ধর্মের প্রগতিশীলতা ও পরিপূর্ণতার অন্যতম পরিচায়ক। উপরের আলোচনা থেকে বলা যায়, শরিয়তের তৃতীয় উৎস ইজমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা ইসলামে একটি স্বীকৃত বিষয় এবং এটি ইসলামের অনন্যতাকেই নির্দেশ করে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
সমাজে নতুন উত্থাপিত সমস্যা সমাধানে উক্ত উৎসটির ভূমিকা মূল্যায়ন করো।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর