উদ্দীপকে উল্লিখিত মাহবুবের উক্তিটি ব্যাখ্যা করো।
উত্তর: হাদিস সম্পর্কে উল্লিখিত মাহবুবের উক্তিটি যথার্থই। ইসলামি শরিয়তের দ্বিতীয় উৎস তথা হাদিসের প্রয়োজনীয়তা অপরিসীম। কুরআনের সব বিষয়ের নির্ভরযোগ্য ব্যাখ্যা হাদিসের মধ্যে বিদ্যমান থাকায় হাদিসকে কুরআনের ব্যাখ্যাগ্রন্থ বলা হয়। কুরআনে আল্লাহ যে জীবনবিধান ও আদর্শ ও উপস্থাপন করেছেন, সাধারণ মানুষের পক্ষে সবসময় তা সহজবোধ্য নয়। তাই এ থেকে উপকৃত হওয়া তাদের জন্য কষ্টকর। হাদিসে কুরআনের বক্তব্যসমূহ সর্বসাধারণের উপযোগী করে পরিবেশন করা হয়েছে। তাই হাদিসকে কুরআনের ব্যাখ্যাগ্রন্থ বলা হয়। উদ্দীপকে দেখা যায়, ইসলামি শরিয়তের উৎসগুলো নিয়ে আলোচনার সময় একাদশ শ্রেণির শিক্ষার্থী মাহবুব তার সহপাঠী উসমানকে উদ্দেশ্য করে বলে, শরিয়তের প্রধান উৎসের ব্যাখ্যা দ্বিতীয় উৎসে দেয়া আছে'। অর্থাৎ শরিয়তের প্রধান উৎস কুরআনের ব্যাখ্যা দ্বিতীয় উৎসে তা হাদিসে দেওয়া আছে— এটাই তাকে বুঝিয়েছে। কেননা, হাদিস আল কুরআনের ব্যাখ্যাস্বরূপ। পবিত্র কুরআনের বিধানাবলির সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে হাদিস গ্রন্থে। তাই কেউ যদি নিজেকে গোমরাহির পথ থেকে ফিরিয়ে এনে সঠিক পথে পরিচালনা করতে চায় তাহলে তাকে কুরআনের নির্দেশনা জানা ও মানার পাশাপাশি হাদিসের মাধ্যমে এসব নির্দেশনার সঠিক বাস্তবায়নের নিয়ম শিখতে হবে। আল কুরআনে ইসলামের বিধানের মূলনীতিগুলো থাকলেও এর সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া নেই।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মাহবুবের উক্তিটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর