গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনার সিদ্ধান্তের প্রক্রিয়াটি ইজমার কোন রোকনের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনার সিদ্ধান্তের প্রক্রিয়াটি ইজমার অন্যতম রুকন আযিমত- এর সাথে সাদৃশ্যপূর্ণ। আযিমত হলো- প্রবল ইচ্ছা, দৃঢ় সংকল্প বা অনমনীয় প্রত্যয়। সব মুজতাহিদের একযোগে এমন কাজ শুরু করা বা এমন কথা বলাকে আযিমত বলে, যা তাদের একমত হওয়ার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণ করে। যেমন- হযরত আবু বকর (রা)-এর খলিফা হিসেবে নির্বাচনের সময় সাহাবিরা সকলেই একমত পোষণ করেছিলেন । উদ্দীপকে এ বিষয়টি প্রকাশ পেয়েছে। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, গ্রীষ্মকালীন ছুটি ১০ দিন এগিয়ে আনার প্রস্তাব উত্থাপিত হলে বোর্ডের সকল সদস্য এর পক্ষে মত দেন। তাদের এ কাজটি ইজমায়ে আযিমতকে নির্দেশ করে। কেননা ইজমার দুইটি রুকনের মধ্যে আযিমত হলো এমন ইজমা যেখানে কারো দ্বিমত থাকে না। বরং সবাই গৃহীত সিদ্ধান্তের ব্যাপারে একই মত পোষণ করেন। সুতরাং গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনার বিষয়ে সবার একমত হওয়ার বিষয়টি আযিমতকেই নির্দেশ করে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনার সিদ্ধান্তের প্রক্রিয়াটি ইজমার কোন রো…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর