উদ্দীপকে (ঘ) স্থান নির্ধারণ করে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'ঘ' স্থানটি ইজমাউল ফি'লি কে নির্দেশ করে। ইজমাউল ফিলি বা কর্মমূলক ইজমা হলো, যে ইজমায় সমকালীন সব মুজতাহিদ একযোগে কোনো কাজ শুরু করার মাধ্যমে তাঁদের ঐকমত্য প্রকাশ করেন। এ ইজমার উদাহরণ হলো— জমি বর্গা দেওয়া, যৌথ ব্যবসা বা শেয়ার ব্যবসা সম্পর্কিত মাসয়ালা ইত্যাদি। উদ্দীপকে দেখা যায়, 'ঘ' নির্দেশিত স্থানের পূর্বে (ক) আজিমত, (খ) রুখসত ও (গ) কওলি রয়েছে। এ পরিভাষাগুলো মূলত শরিয়তের অন্যতম উৎস ইজমার সাথে সম্পৃক্ত। ইজমার দুইটি রুকন রয়েছে। যথা- আযিমত ও রুখসাত। ইজমাকারীদের এমন কথাকে আজিমত বলে যা তাদের একমত হওয়াকে সন্দেহাতীতভাবে প্রমাণ করে। আর কতিপয় সিদ্ধান্তের ওপর নীরবতা পালন করে মৌনসম্মতি জ্ঞাপন করাকে রুখসাত বলা হয়। এদিক থেকে ইজমা আবার তিন প্রকার। ইজমাউল কাওলি, ইজমাউল ফিলি, ইজমাউত তাকরিরি। বিবৃতিমূলক ইজমাকে কাওলি, কর্মমূলক ইজমাকে ফি'লি এবং মৌন সম্মতিমূলক ইজমাকে তাকরিরি বলা হয়। তাই বলা যায়, উদ্দীপকের (ঘ) স্থানে ইজমায়ে ফি'লির অবস্থান যথার্থ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে (ঘ) স্থান নির্ধারণ করে বিশ্লেষণ করো।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর