শেয়ারFacebookWhatsApp

রুকন কী?

উত্তর: রুকন (ভিত্তি) হলো এমন উপাদান, যা দ্বারা কোনো বস্তু বা বিষয় অস্তিত্ব লাভ করে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

রুকন কী?

উদ্দীপক

বশির জুমাবার (শুক্রবার) জুমআর সালাত আদায় করতে মসজিদে যায়। মসজিদের ইমাম সাহেবের বয়ান থেকে সে জানতে পারে যে, রমযান মাসে জামাতে তারাবিহের সালাত আদায় করার বিধান আগে ছিল না । মহানবি (সা)-এর মৃত্যুর পর হযরত উমর (রা.)-এর যুগে ইজমার মাধ্যমে জামাতে তারাবিহের সালাত আদায়ের সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে সব সাহাবি (রা.) ঐকমত্যের মাধ্যমে এ সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন।

ঢাকা কলেজ · 2024

উত্তর

রুকন (ভিত্তি) হলো এমন উপাদান, যা দ্বারা কোনো বস্তু বা বিষয় অস্তিত্ব লাভ করে।

উত্তর

ইজমার মাধ্যমে ঐকমত্য প্রতিষ্ঠিত হয় বলে এটি জাতীয় ঐক্য সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তায়ালা মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। জাতীয় ঐক্য ক্ষুণ্ণ করে বা মুমিনদের জন্য বিপর্যয়-বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন সব কাজ তিনি হারাম ঘোষণা করেছেন। ইজমার মাধ্যমে আল্লাহর এই নির্দেশ পালন করা সম্ভব। ইজমা বা সম্মিলিত সিদ্ধান্ত জাতীয় ঐক্যকে সুদৃঢ় করে। এর মাধ্যমে কোনো সিদ্ধান্ত নিলে তা নিয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় না। তাই জাতীয় ঐক্য সংরক্ষণে ইজমার বিকল্প নেই।

উত্তর

ইজমার আহল বিবেচনায় উদ্দীপকে উল্লেখিত ইজমাকে 'ইজমাউস সাহাবি' বা সাহাবিদের ইজমা বলা যায়। ইজমার আহল বিবেচনায় ইজমার প্রকারভেদ বলতে ইজমা সংঘটনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি কারা, সে অনুযায়ী ইজমার শ্রেণিবিভাগ করাকে বোঝায়। এ বিবেচনায় ইজমাকে দু'ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি সাহাবিদের ইজমা, দ্বিতীয়টি 'উম্মাহর ইজমা বা ইজমাউল উম্মাহ উদ্দীপকে সাহাবিদের ইজমার ইঙ্গিত পাওয়া যায়। উদ্দীপকের ইমাম সাহেব সাহাবিদের ইজমার মাধ্যমে তারাবির সালাত আদায়ের বিষয়ে বক্তব্য দেন। রাসুলুল্লাহ (স)-এর জীবদ্দশায় বা তাঁর ইন্তেকালের পরে কোনো বিষয়ে সব সাহাবির একমত হওয়ার ফলে যে ইজমা সম্পন্ন হয়, তাকে সাহাবিদের ইজমা বলা হয়। অবশ্য সাহাবিদের কেউ কেউ যদি ঐকমত্য পোষণ করেন এবং অবশিষ্টরা যদি মৌনতা অবলম্বন করেন তাহলেও ইজমা সম্পন্ন হবে। এ ইজমাও ইজমাউস সাহাবি-এর অন্তর্ভুক্ত হবে। উদ্দীপকে উল্লেখিত তথ্য থেকে দেখা যায়, রাসুলুল্লাহ (স)-এর মৃত্যুর পর হযরত উমর (রা)-এর শাসনামলে সব সাহাবির ঐকমত্যের ভিত্তিতে তারাবির সালাত জামাতে আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়। এই ইজমার সাথে যেহেতু সাহাবিরা সংশ্লিষ্ট ছিলেন তাই ওপরের আলোচনার পরিপ্রেক্ষিতে একে সাহাবিদের ইজমা বা ইজমাউস সাহাবি বলাটাই যুক্তিসংগত।

উত্তর

ইজমার স্তর বিবেচনায় উদ্দীপকে উল্লেখিত 'ইজমাউস সাহাবি' বা সাহাবিদের ইজমা সর্বাধিক গুরুত্বপূর্ণ। সময় ও প্রকৃতি বিবেচনায় ইজমাকে চারটি স্বতন্ত্র স্তরে বিন্যস্ত করা হয়। এগুলোকেই মারাতিবুল ইজমা বা ইজমার স্তর বলা হয়। এগুলো হলো- ১. সাহাবিদের ইজমা, ২. সাহাবিদের নীরবতামূলক ইজমা, ৩. সাহাবিদের মতবিরোধহীন বিষয়ে পরবর্তী যুগের ইজমা ও ৪. সাহাবিদের মতবিরোধপূর্ণ বিষয়ে পরবর্তী যুগের ইজমা। ইজমার এসব স্তর বিবেচনা করলে উদ্দীপকে উল্লেখিত সাহাবিদের ইজমা প্রথম ও সর্বোচ্চ স্তরের ইজমা। প্রথম স্তর বা সর্বোচ্চ স্তরের ইজমা বলতে সমসাময়িক সব সাহাবি কোনো বিষয়ে তাদের বক্তব্যের মাধ্যমে বা কাজের মাধ্যমে কোনো ইজমা সম্পন্ন করাকে বোঝায়। খলিফা হিসেবে হযরত আবু বকর (রা)-এর নির্বাচন বা কুরআন সংকলন এ স্তরের ইজমা। আবার উদ্দীপকে উল্লেখিত তারাবিহের সালাত জামাতে আদায়ের জন্য সম্পন্ন ইজমাটিও এ স্তরের। কারণ সব সাহাবি (রা)-এর ঐকমত্যের মাধ্যমে এই ইজমাটি সম্পন্ন হয়েছে। অর্থাৎ, সময়কাল বিবেচনায় এই ইজমার স্তর যেমন প্রথম স্থানে; তেমনি প্রকৃতি বিবেচনায়ও এটি সর্বোচ্চ স্তরের ইজমা। আর ইজমার চারটি স্তরের মধ্যে এ স্তরের ইজমাই সর্বাধিক মর্যাদাসম্পন্ন। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে উল্লেখিত ইজমার দৃষ্টান্তটি সাহাবিদের সময়ে সম্পন্ন হওয়ায় তা সর্বাধিক গুরুত্ব লাভ করেছে।
HSCIslamic Studies 2nd Paperঢাকা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

রুকন কী? | Prosthuti