শেয়ারFacebookWhatsApp

চরিত্রের বিচারে কোন ব্যক্তি নিকৃষ্ট? ব্যাখ্যা কর।

উত্তর: ইসলাম একটি সর্বজনীন, মার্জিত ও সুশীল জীবনব্যবস্থা। উন্নত নৈতিকতা ও চারিত্রিক মাধুর্যের ওপর এর নীতি ও আদর্শ প্রতিষ্ঠিত। চরিত্র বিচারে নিকৃষ্টতম ব্যক্তি প্রসঙ্গে রাসুল (সা.) বলেন, “নিশ্চয়ই মানুষের মধ্যে নিকৃষ্টতম হচ্ছে সেই ব্যক্তি যার অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্য মানুষ তাকে পরিত্যাগ করে।” (বুখারি ও মুসলিম) অর্থাৎ ইসলামে অশ্লীলতার কোনো স্থান নেই। স্বয়ং মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেন, "মুহাম্মদ (সা.) আপনি বলুন, নিশ্চয়ই আমার রব সব প্রকাশ্য ও গোপন অশ্লীলতা হারাম করেছেন।” (সূরা আল-আরাফ : ৩৩) সুতরাং বলা যায়, অশ্লীল ব্যক্তি যে নিজেও অশ্লীলতায় লিপ্ত থাকে এবং অশ্লীলতা ছড়িয়ে সমাজকে অশ্লীল করে এবং এ ধরনের অশ্লীল ব্যক্তি থেকে বেঁচে থাকার জন্য মানুষ তাকে এড়িয়ে চলে এবং পরিত্যাগ করে। এমন ব্যক্তিকে রাসুল (সা.) চরিত্র বিচারে নিকৃষ্টতম বলে অভিহিত করেছেন।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

চরিত্রের বিচারে কোন ব্যক্তি নিকৃষ্ট? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব 'ব' একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। অবসর গ্রহণের পর তিনি তার প্রাপ্য পেনশনের টাকা উঠাতে গিয়ে নানা হয়রানির শিকার হন। অনৈতিক পদ্ধতিতে টাকা প্রদান না করলে তিনি তার পাপ্য পেনশনের টাকা উঠাতে পারবেন না। এ বিষয়ে বিজ্ঞ আলিমগণের নিকট জানতে চাইলে বিজ্ঞ আলিমগণ বলেন, এ বিষয়ে সকল আলিম একমত পোষণ করেছেন যে, নিজের প্রাপ্য অধিকার আদায়ের ক্ষেত্রে কেউ ঘুষ দিতে বাধ্য করলে তা দাতার জন্য পাপ হয় না। অপরদিকে, এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি মৃত্যুবরণ করলে এলাকার নেতৃত্বে শূন্যতা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সকল গ্রামবাসী একটি সভায় বসে জনাব 'ব' কে শূন্য আসনের অস্থায়ী প্রতিনিধি নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়। উপস্থিত একজন মুরব্বি জনাব 'ভ' পক্ষে-বিপক্ষে কোনো মতামত না দিয়ে নীরব থাকেন।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025

উত্তর

'যালিকাল কিতাব'- অর্থ এটি সেই কিতাব।

উত্তর

ইসলাম একটি সর্বজনীন, মার্জিত ও সুশীল জীবনব্যবস্থা। উন্নত নৈতিকতা ও চারিত্রিক মাধুর্যের ওপর এর নীতি ও আদর্শ প্রতিষ্ঠিত। চরিত্র বিচারে নিকৃষ্টতম ব্যক্তি প্রসঙ্গে রাসুল (সা.) বলেন, “নিশ্চয়ই মানুষের মধ্যে নিকৃষ্টতম হচ্ছে সেই ব্যক্তি যার অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্য মানুষ তাকে পরিত্যাগ করে।” (বুখারি ও মুসলিম) অর্থাৎ ইসলামে অশ্লীলতার কোনো স্থান নেই। স্বয়ং মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেন, "মুহাম্মদ (সা.) আপনি বলুন, নিশ্চয়ই আমার রব সব প্রকাশ্য ও গোপন অশ্লীলতা হারাম করেছেন।” (সূরা আল-আরাফ : ৩৩) সুতরাং বলা যায়, অশ্লীল ব্যক্তি যে নিজেও অশ্লীলতায় লিপ্ত থাকে এবং অশ্লীলতা ছড়িয়ে সমাজকে অশ্লীল করে এবং এ ধরনের অশ্লীল ব্যক্তি থেকে বেঁচে থাকার জন্য মানুষ তাকে এড়িয়ে চলে এবং পরিত্যাগ করে। এমন ব্যক্তিকে রাসুল (সা.) চরিত্র বিচারে নিকৃষ্টতম বলে অভিহিত করেছেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত বিজ্ঞ আলিমগণের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াটি শরিয়তের তৃতীয় উৎস 'ইজমা' এর সাথে সাদৃশ্যপূর্ণ।ইসলামি শরিয়তের তৃতীয় উৎস ইজমা। কুরআন ও হাদিসের পরই এর স্থান। 'ইজমা'-এর শাদিক অর্থ ঐক্যমত্য পোষণ করা, ঐক্যবদ্ধ হওয়া, একমত হওয়া, দৃঢ় সংকল্প করা, ইতস্তত বিক্ষিপ্ত বিষয়গুলোকে একত্র করা। ইসলামি শরিয়তের পরিভাষায়, ইজমা হচ্ছে ইসলামি চিন্তাবিদদের ওইসব সিদ্ধান্ত, যেসব বিষয় কুরআন ও সুন্নাহর আলোকে তারা ঐকমত্য পোষণ করেছেন। নুরুল আনওয়ার গ্রন্থকার আল্লামা মোল্লা জিউন বলেন, "কোনো কথা বা কর্মের ওপর সমকালীন উম্মতে মুহাম্মাদির সৎকর্মশীল মুজতাহিদগণের ঐক্যবদ্ধ হওয়াকে শরিয়তের পরিভাষায় ইজমা বলে।"তাই বলা যায়, উদ্দীপকে সকল বিজ্ঞ আলেমের ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণে ইজমার সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকের জনাব 'ভ'-এর মতামত ছাড়াই গ্রামবাসীর সিদ্ধান্ত গ্রহণ ঠিক হয়েছে। এটি ইজমার দ্বিতীয় রুকন 'রুখসাত' এর সাথে সাদৃশ্যপূর্ণ।ইজমার রুকন দুটি। যথা- (ক) আযিমাত ও (খ) রুখসাত। এই রুখসাত শব্দের অর্থ অবকাশ, অনুমোদন, বিরতি।রুখসাত বলতে বোঝায় কোনো কোনো মুজতাহিদ একটি হুকুমের পক্ষে বক্তব্য রাখে বা আমল করে, আর কতিপয় মুজতাহিদ নীরব ভূমিকা পালন করে, এমনকি এ বিষয়ে চিন্তাভাবনা করার সময়কাল ও আলোচনার মজলিস শেষ হয়ে যাওয়ার পরও তাঁরা এর প্রতিবাদ করেননি। এটি اجتاعُ سُکوتِی-ও বলা হয়।উক্ত আলোচনা হতে প্রতীয়মান হয়, রুখসাত হলো কোনো কাজে বা কথায় কতিপয় মুজতাহিদের ঐকমত্য পোষণ করা এবং অবশিষ্ট মুজতাহিদগণের এ বিষয়ে তিন দিন পর্যন্ত নীরবতা পালন করা। এ নীরবতা সমর্থনের লক্ষণ। আমাদের নিকট এ জাতীয় ইজমা গ্রহণীয়।উদ্দীপকে গ্রামবাসীর সভায় জনাব 'ব'কে প্রতিনিধি নিয়োগের সিদ্ধান্ত. গৃহীত হলে সেখানে উপস্থিত মুরব্বি জনার 'ভ' পক্ষে-বিপক্ষে মতামত না দিয়ে নীরব থাকেন। এরূপ নীরব থাকার মাধ্যমে ঐকমত্য হলে সেটাকে রুখসাত বলে, যা গ্রহণীয়। অতএব জনাব 'ভ' এর মতামত ছাড়া সিদ্ধান্ত গৃহীত হলেও তা সঠিক হবে।
HSCIslamic Studies 2nd Paperরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।