নতুন শাখা খোলার সিদ্ধান্তের প্রক্রিয়াটি ইজমার 'আযীমাত' রুকনের সাথে সাদৃশ্যপূর্ণ। ইজমার রুকন দুটি। যথা- ১. আযীমাত ও ২. রুখসাত 'আযীমাত' অর্থ সংকল্প, প্রবল ইচ্ছা বা অনমনীয় প্রত্যয়। সব মুজতাহিদের একযোগে এমন কাজ শুরু করা বা এমন থা বলাকে আজিমাত বলে, যা তাদের একমত হওয়ার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণ করে। যেমন- তারা কোনো বিষয়ে বললেন, আমরা এর ওপর একমত হলাম। উদ্দীপকে আল ফালাহ ব্যাংকের বোর্ড সভায় জামালপুরে একটি নতুন শাখা খোলার প্রস্তাব উপস্থাপিত হলে সকল বোর্ড সদস্য পক্ষে অভিমত ব্যক্ত করেন। যেহেতু কোনো সদস্য এ ব্যাপারে দ্বিমত বা নীরব থাকেননি সুতরাং বলা যায়, নতুন শাখা খোলার সিদ্ধান্তের প্রক্রিয়াটি ইজমার রুকন আজিমতের সাথে সাদৃশ্যপূর্ণ।