ফিকহশাস্ত্রের পথিকৃৎ ব্যাখ্যা কর।
উত্তর: “ইমাম আবু হানিফা (র.) ফিক্হশাস্ত্রের পথিকৃৎ” দ্বারা ইমাম আবু হানিফার কর্মকাণ্ডকে নির্দেশ করা হয়েছে। খুলাফায়ে রাশেদার ইন্তেকাল এবং পর্যায়ক্রমে সাহাবিদের তিরোধানের ফলে ইসলামি বিশ্বে জ্ঞান-বিজ্ঞান ও শরিয়তের হুকুম-আহকাম পালন ও চর্চার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা দেখা দেয়। এ অবস্থার পরিপ্রেক্ষিতে ইসলামের সঠিক রূপ এবং হুকুম-আহকামকে শরিয়তের মানদণ্ডে উপস্থাপন জরুরি হয়ে পড়ে। এমতাবস্থায় ইমাম আবু হানিফা (র.) নিয়মতান্ত্রিকভাবে সর্বপ্রথম ইসলামি ফিক্হ সংকলন ও সম্পাদনা শুরু করেন। তিনি তার জীবনকালে ইসলামি ফিকহ-এর ওপর মূল্যবান গ্রন্থ রচনা করেন। তিনি 'কুতুবে হানাফিয়্যাহ' সংকলন করেন। যাতে ৮৩ হাজার মাসয়ালা রয়েছে। আর এটাই সর্বপ্রথম সম্পাদিত ইলমে ফিকহের কিতাব। এজন্য তাঁকে ইলমে ফিকহের পথিকৃৎ বলা হয়। পরবর্তীতে তাঁরই পদাঙ্ক অনুসরণ করেন অন্য ইমানগণ ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
ফিকহশাস্ত্রের পথিকৃৎ ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর