إِيَّاكُمْ وَالدَّيْنَ فَإِنَّهُ هُم بِاللَّيْلِ وَمُذِلَّةٌ بِالنَّهَارِ - ব্যাখ্যা কর।
উত্তর: প্রশ্নোক্ত বাক্যটির অর্থ হলো- নিশ্চয়ই ঋণ হলো রাতের দুশ্চিন্তা ও দিনের লাঞ্চনা।" প্রশ্নোক্ত বাক্যটি হাদিসের একটি অংশবিশেষ। এর ব্যাখ্যা হলো- ঋণ মানুষকে সবসময় বিচলিত করে রাখে। ঋণগ্রস্ত ব্যক্তির মনে ঋণের চিন্তা রাতেও উদয় হয় এবং এ চিন্তা.আরও প্রকট হয়ে ওঠে। ফলে সে রাতেও একটু শান্তিতে ঘুমাতে পারে না। আর দিনের বেলাও তার শান্তি থাকে না। কেননা ঋণদাতা দিনের বেলায় তার প্রাপ্য চেয়ে ঋণগ্রহীতাকে হেয়প্রতিপন্ন করে। এতে ঋণগ্রহীতার সম্মান ও প্রতিপত্তি বিনষ্ট হওয়ার উপক্রম হয়। তাই হাদিসে ঋণের পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে যে, নিতান্ত প্রয়োজন ছাড়া ঋণ না করাই শ্রেয়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
إِيَّاكُمْ وَالدَّيْنَ فَإِنَّهُ هُم بِاللَّيْلِ وَمُذِلَّةٌ بِالنّ…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর