শেয়ারFacebookWhatsApp

সাহাবাদের মতবিরোধী ইজমা কি গ্রহণযোগ্য? ব্যাখ্যা কর।

উত্তর: সাহাবাদের মতবিরোধী কোনো ইজমা গ্রহণযোগ্য হবে না। কারণ ইজমা গ্রহণযোগ্য হতে হলে তা কিছু শর্ত মোতাবেক হতে হবে। আর তা হলো ইজমার সিদ্ধান্ত অবশ্যই কুরআনের অনুকূলে হতে হবে। কুরআনে বর্ণিত কোনো আয়াত বা বিধানের পরিপন্থি হলে সেই ইজমা গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় শর্ত হলো স্বয়ং রাসুল (সা.)-এর সুন্নাহ এবং সাহাবিগণের অভিমত ও সিদ্ধান্তের পরিপন্থি হতে পারবে না। সাহাবিদের ইজমা যা কুরআন ও খবরে মুতাওয়াতিরের সমপর্যায়ের। সাহাবিদের ইজমা হলো প্রথম সারির ইজমা ও সর্বাধিক শক্তিশালী। তাই সাহাবাদের মতবিরোধী ইজমা গ্রহণযোগ্য হবে না।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

সাহাবাদের মতবিরোধী ইজমা কি গ্রহণযোগ্য? ব্যাখ্যা কর।

উদ্দীপক

'চ' নামক গ্রামে যুবকদের মধ্যে মোবাইল আসক্তি বেড়ে গেলে এলাকার সচেতন ব্যক্তিরা একসভায় মিলিত হন। সভায় মোবাইল আসক্তি দূরীকরণে এলাকার মাঠে খেলাধুলার ব্যবস্থা করার জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব উঠলে সকলে এতে সম্মতি জানান। পার্শ্ববর্তী 'ট' নামক এলাকায় কতিপয় যুবক জুয়া খেলা শুরু করলে স্থানীয় আলেমগণ মসজিদের এক মিটিং-এ জুয়াড়ি যুবকদেরকে এলাকা থেকে বের করে দেওয়ার প্রস্তাব উঠলে অধিকাংশ আলেম এতে একমত হলেও কয়েকজন এর বিরোধিতা করেন।

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

রুখসাত হলো কোনো বিষয়ে কথায় ও কাজে মুজতাহিদদের একটি অংশের একমত হওয়া এবং অন্যরা নিশ্চুপ থাকা।

উত্তর

সাহাবাদের মতবিরোধী কোনো ইজমা গ্রহণযোগ্য হবে না। কারণ ইজমা গ্রহণযোগ্য হতে হলে তা কিছু শর্ত মোতাবেক হতে হবে। আর তা হলো ইজমার সিদ্ধান্ত অবশ্যই কুরআনের অনুকূলে হতে হবে। কুরআনে বর্ণিত কোনো আয়াত বা বিধানের পরিপন্থি হলে সেই ইজমা গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় শর্ত হলো স্বয়ং রাসুল (সা.)-এর সুন্নাহ এবং সাহাবিগণের অভিমত ও সিদ্ধান্তের পরিপন্থি হতে পারবে না। সাহাবিদের ইজমা যা কুরআন ও খবরে মুতাওয়াতিরের সমপর্যায়ের। সাহাবিদের ইজমা হলো প্রথম সারির ইজমা ও সর্বাধিক শক্তিশালী। তাই সাহাবাদের মতবিরোধী ইজমা গ্রহণযোগ্য হবে না।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'চ' নামক এলাকায় গৃহীত সিদ্ধান্তটি ইসলামি শরিয়ার তৃতীয় উৎস ইজমার সাথে সংগতিপূর্ণ। ইজমা অর্থ ঐকমত্য পোষণ করা, ঐক্যবদ্ধ হওয়া, একমত হওয়া, মতৈক্য প্রতিষ্ঠা করা ইত্যাদি। ব্যবহারিক অর্থে কোনো বিষয় বা কারও ঐকমত্য পোষণ করাকে ইজমা বলে। ইসলামি পরিভাষায়, শরিয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মতের পুণ্যবান মুজতাহিদগণের (গবেষক) ঐকমত্য পোষণ করাকে ইজমা বলা হয়। ইজমা মহানবি (সা.)-এর পরবর্তী যেকোনো যুগে হতে পারে। সাহাবিগণ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রতিটি যুগেই ইজমা প্রতিষ্ঠিত হতে পারে। ইজমার মাধ্যমে সমসাময়িক যুগে নতুন উদ্ভাবিত সমস্যার সমাধান দেওয়া হয়ে থাকে। উদ্দীপকে উল্লিখিত 'চ' নামক গ্রামে যুবকদের মধ্যে মোবাইল আসক্তি বেড়ে গেলে এলাকার সচেতন ব্যক্তিরা এক সভায় মিলিত হন। সভায় মোবাইল আসক্তি দূরীকরণে এলাকার মাঠে খেলাধুলার ব্যবস্থা করার জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব উঠলে সকলে সে প্রস্তাবের পক্ষে সম্মতি জানান। তাদের এ কর্মকাণ্ডে ইসলামি শরিয়তের তৃতীয় উৎস ইজয়ার পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় বলা যায়, তাদের গৃহীত সিদ্ধান্ত ইসলামি শরিয়ার তৃতীয় উৎস ইজমার সাথে সংগতিপূর্ণ।

উত্তর

উদ্দীপকের 'ট' নামক এলাকার বিষয়টি ইসলামি শরিয়াহ অনুযায়ী অগ্রহণযোগ্য। কেননা আলেমগণ 'জ' নামক এলাকার যুবকদেরকে এলাকা থেকে বের করে দেয়ার যে প্রস্তাব উত্থাপন করেছিল মসজিদের মিটিংয়ে তা সকলের ঐকমত্য অনুযায়ী গৃহীত হয়নি। সে মিটিংয়ে অধিকাংশ আলেম একমত হলেও কয়েকজন এর বিরোধিতা করায় ইসলামি শরিয়তের তৃতীয় উৎস ইজমা সংঘটিত হয়নি। ইজমা 'শব্দের অর্থ- ঐকমত্য পোষণ করা, মতৈক্য প্রতিষ্ঠা করা, ঐক্যবদ্ধ হওয়া ইত্যাদি। ব্যবহারিক অর্থে কোনো বিষয় বা কথায় ঐকমত্য পোষণ করাকে ইজমা বলে। ইসলামি শরিয়তের পরিভাষায়, শরিয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম পুণ্যবান মুজতাহিদ (গবেষক) ঐকমত্য পোষণ করাকে ইজমা বলে। ইজমা সংঘটিত হওয়ার রুকন ২টি। যথা- ১. আযিমাত তথা সুদৃঢ় ঐকমত্য ও ২. রুখসাত বা অনুমোদনযোগ্য ঐকমত্য। আযিমাত বলতে কোনো কারণে মুজতাহিদগণের কোনো বিষয়ের ওপর ঐক্যবদ্ধ হয়ে সুস্পষ্ট ঘোষণা দিয়ে দৃঢ় সংকল্প ব্যক্ত করাকে বোঝায়। অন্যদিকে, রুখসাত শব্দের অর্থ অবকাশ,, অনুমোদন, বিরতি, ঐচ্ছিক ইত্যাদি। রুখসাত বলতে বোঝায় কোনো কোনো 'মুজতাহিদ একটি হুকুমের পক্ষে বক্তব্য রাখে বা আমল করে আর কতিপয় মুজতাহিদ নীরব ভূমিকা পালন করে। এমনকি এ বিষয়ে চিন্তাভাবনা করার সময়কাল ও আলোচনার মজলিস শেষ হয়ে যাওয়ার পরেও তারা এর প্রতিবাদ করেননি। এটিকে ইজমায়ে সুকুতিও বলা হয়। উদ্দীপকে দেখা যায়, আলেমগণের অধিকাংশ ঐকমত্য পোষণ করলেও কিছু আলেম প্রতিবাদ করেছে যার দ্বারা আযিমাম বা রুখসাত কোনোটিই পরিপূর্ণ হয়নি। সুতরাং বলা যায়, তাদের গৃহীত বিষয়টি গ্রহণযোগ্য নয় কারণ এটা শরিয়াহ নির্দেশিত ইজমার শর্তে সংঘটিত হয়নি।
HSCIslamic Studies 2nd Paperচট্টগ্রাম কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।