ইমাম আবু হানিফা (র.) ফিকহশাস্ত্রের পথিকৃৎ- ব্যাখ্যা কর।
উত্তর: "ইমাম আবু হানিফা (র.) ফিক্হশাস্ত্রের পথিকৃৎ” দ্বারা ইমাম আবু হানিফা (রহ.)-এর কর্মকাণ্ডকে নির্দেশ করা হয়েছে। খুলাফায়ে রাশেদার ইন্তেকাল এবং পর্যায়ক্রমে সাহাবিদের তিরোধানের ফলে ইসলামি বিশ্বে জ্ঞান-বিজ্ঞান ও শরিয়তের হুকুম-আহকাম পালন ও চর্চার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা দেখা দেয়। এ অবস্থার পরিপ্রেক্ষিতে ইসলামের সঠিক রূপ এবং হুকুম-আহকামকে শরিয়তের মানদণ্ডে উপস্থাপন জরুরি হয়ে পড়ে। এমতাবস্থায় ইমাম আবু হানিফা (র.) নিয়মতান্ত্রিকভাবে সর্বপ্রথম ইসলামি ফিক্ সংকলন ও সম্পাদনা শুরু করেন। তিনি তার জীবনকালে ইসলামি ফিকহ-এর ওপর মূল্যবান গ্রন্থ রচনা করেন। এজন্য তাঁকে ইলমে ফিকহের পথিকৃৎ বলা হয়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
ইমাম আবু হানিফা (র.) ফিকহশাস্ত্রের পথিকৃৎ- ব্যাখ্যা কর।
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর