শেয়ারFacebookWhatsApp

আযিমাত কী?

উত্তর: আযিমাত হচ্ছে কোনো কথায় বা কাজে মুজতাহিদগণের কোনো বিষয়ের ওপর ঐক্যবদ্ধ হয়ে সুস্পষ্ট ঘোষণা দিয়ে দৃঢ় সংকল্প ব্যক্ত করা।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

আযিমাত কী?

উদ্দীপক

প্রদত্ত ছকের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :-

Sylhet · 2025

উত্তর

আযিমাত হচ্ছে কোনো কথায় বা কাজে মুজতাহিদগণের কোনো বিষয়ের ওপর ঐক্যবদ্ধ হয়ে সুস্পষ্ট ঘোষণা দিয়ে দৃঢ় সংকল্প ব্যক্ত করা।

উত্তর

প্রশ্নোক্ত বাক্যটি একটি হাদিসের অংশ। রাসুল (সা.) তাঁর উম্মতের বৈশিষ্ট্য তুলে ধরে বলেছেন, "আমার উম্মত কোনো ভুলের ওপর একতাবদ্ধ হতে পারে না।” অর্থাৎ উম্মতের মধ্যে কোনো বিষয়ে সমস্যা উদ্ভব হলে আলোচনা, পর্যালোচনার মাধ্যমে সর্বাধিক সঠিক সিদ্ধান্তের ওপর একমত হয়ে সমস্যার সমাধান করবে। রাসুল (সা.) আরও বলেন, 'আমার উম্মতের একদল লোক সর্বদা সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকবে।' এ দলটি কখনই ভ্রষ্ট বা ভ্রান্ত মতের সাথে একমত হবে না। উক্ত হাদিসটির মাধ্যমে মূলত ইজমার বৈধতা দেওয়া হয়েছে।

উত্তর

ছকের ৩নং উৎসটি হলো- ইজমা। ইজমা অর্থ ঐকমত্য হওয়া। ইসলামি পরিভাষায়, শরিয়তের কোনো বিষয়ে একই যুগের মুসলিম উম্মতের পুণ্যবান মুজতাহিদগণের ঐকমত্য পোষণ করাকে ইজমা বলে। ইসলামি শরিয়তে ইজমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। ইসলামের প্রাথমিক অবস্থায় আল-কুরআন ও রাসুলের সুন্নাহই শুধু মুসলিম আইনের মূল গ্রন্থ ছিল। মুসলমানদের বিভিন্ন সমস্যা উপরিউক্ত কিতাবসমূহের দ্বারাই মীমাংসিত হতো। কিন্তু কালক্রমে যখন মুসলমানরা বিশ্বের বিভিন্ন দেশ জয় করতে লাগল, তখন বিজিত দেশসমূহে নতুন সমস্যা উপস্থিত হতে লাগল, যা মুসলমানদের সমাধান করতে হতো। এসব সমস্যার মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মগত ও কৃষ্টিগত ইত্যাদি সমস্যাই ছিল প্রধান। এসব নতুন সমস্যার সমাধানে কুরআন ও হাদিসে সুস্পষ্ট নির্দেশ পাওয়া যেত না। এসব কারণেই ইজমার প্রয়োজনীয়তা দেখা দেয়। ইজমার সমর্থনে পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন, "আর (মুমিনগণ) তাদের নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে নিজেদের কাজ সম্পাদন করে।" (সূরা আশ-শুরা, আয়াত: ৩৮)ইজমার বৈধতা ও গুরুত্ব সম্পর্কে মহানবি (সা.) বলেন, "আমার উম্মত ভ্রষ্টতার ওপর একমত হবে না। অতএব যখন মতবিরোধ দেখবে তখন তোমাদের উচিত হবে বৃহত্তর জনগোষ্ঠীর সাথে থাকা। (ইবনে মাজাহ) তাই বলা যায়, ইসলামি শরিয়তে ইজমার গুরুত্ব অপরিসীম।আমার হাদিস ছাড়া বোঝা অসম্ভব।

উত্তর

উদ্দীপকের ১নং উৎস আল-কুরআন হাদিস ছাড়া বোঝা অসম্ভব।প্রশ্নোল্লিখিত বাক্যাটি যথার্থ কেননা কুরআন মাজিদ মহান আল্লাহর বাণীসমূহের সংকলন। আল্লাহর বাণীসমূহের ব্যাখ্যা ও তাৎপর্য সকলের পক্ষে বোঝা সম্ভব নয়। এর ব্যাখ্যা জানার জন্য হাদিসের শরণাপন্ন হওয়া ছাড়া কোনো উপায় নেই। এ প্রসঙ্গে স্বয়ং আল্লাহ তায়ালা এরশাদ করেন, "আর তোমার প্রতি আমি কুরআন নাযিল করেছি যাতে লোকদের জন্য যে শিক্ষা অবতীর্ণ করা হয়েছে তা তুমি তাদের কাছে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে পার এবং যাতে তারা চিন্তা- গবেষণা করে।” (সূরা আন-নাহল : ৪৪)হাদিস কুরআনের ব্যাখ্যা ও বাস্তব রূপ। সেজন্য হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়। আবার কুরআনকে বাদ দিয়ে হাদিসেরও কোনো নিজস্ব মান নেই। কুরআনের হুকুম আহকামগুলো সব বিস্তারিতভাবে ব্যাখ্যা করা নেই তা হাদিসের মাধ্যমে ব্যাখ্যা-বিশ্লেষণপূর্বক শরিয়তের বিধান হিসেবে আমাদের কাছে এসেছে। যার ফলে আমরা সহজেই কুরআন বুঝতে পারি। যেমন কুরআনে বলা হয়েছে, )أَقِمِ الصَّلَاةَ( অর্থাৎ নামায কায়েম কর। এটুকু নির্দেশের পর হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি, সালাত কায়েমের জন্য পবিত্রতা অর্জন করতে হবে, যথাযথ সময়ে নামায পড়তে হবে, রুকু, সিজদা, কিয়াম, বৈঠক সব পুঙ্খানুপুঙ্খভাবে হাদিসে ব্যাখ্যা করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের ১নং উৎস আল-কুরআন হাদিস ছাড়া বুঝা অসম্ভব।
HSCIslamic Studies 2nd PaperSylhet 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।