দুজন জ্যেষ্ঠ শিক্ষকের নিরবতা সত্ত্বেও ও আহসান মঞ্জিল যাদুঘর শিল্প সফরের ভেন্যু নির্ধারণ সম্পূর্ণ যৌক্তিক। এখানে ইজমার অন্যতম রুকন ইজমায়ে রুখসাতকে নির্দেশ করে।
রুখসাত শব্দের আভিধানিক অর্থ-অবকাশ, ঐচ্ছিক বা হালকা। ইসলামি পরিভাষায় রুখসাত হলো, কোনো বিষয়ে কথায় বা কাজে মুজতাহিদদের একটি অংশের একমত হওয়া এবং অবশিষ্টরা সে বিষয়ে মৌনতা অবলম্বন করবেন। এমনকি এ বিষয়ে মতামত প্রকাশের নির্ধারিত মেয়াদ পর্যন্ত তারা কোনো আপত্তি উত্থাপন করবেন না বা এর বিরুদ্ধে কোনো কাজ করবেন না। অর্থাৎ, বিষয়টি জানার পরে নেতিবাচক কোনো বক্তব্য না দিয়ে বরং চুপ থাকবেন। রুখসাতকে মৌনতামূলক ইজমাও বলা হয়। শিক্ষা সফরের ভেন্যু নির্ধারণে এ বিষয়টি পরিলক্ষিত হয়।
উদ্দীপকের 'ক' নামক কলেজের শিক্ষা সফরের ভৈন্যু নির্ধারণ নিয়ে আলোচনায় 'আহসান মঞ্জিল যাদুঘর' শিক্ষা সফরের ভেন্যু নির্ধারণ প্রস্তাব উত্থাপিত হলে, অধিকাংশ শিক্ষক এর পক্ষে অভিমত ব্যক্ত করলেও দুজন জ্যেষ্ঠ শিক্ষক নীরব থাকেন। এ বিষয়টি ইজমায়ে রুখসাতকেই নির্দেশ করে। ব্যাংকের চেয়ারম্যান বলেন, এভাবে বোর্ড সদস্যদের ঐক্য অটুট থাকলে ব্যাংকের অগ্রগতি ত্বারান্বিত হবে। তার এ বক্তব্যে ঐকমত্যের ভিত্তিতে কাজ করার গুরুত্ব অর্থাৎ ইজমার গুরুত্ব প্রকাশ পেয়েছে। মানবজীবনের ইজমার গুরুত্ব অপরিসীম। মানবজীবন গতিশীল। সেজন্য প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার উদ্ভব হয়। কুরআন ও হাদিসে নবোদ্ভাবিত এসব সমস্যার সরাসরি সমাধান পাওয়া যায় না; বরং কুরআন-হাদিসে রয়েছে মূলনীতি। এখানে যে পরিমাণ সমস্যার সমাধান পেশ করা হয়েছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ অনেকগুণ বেশি সমস্যার কোনো সরাসরি সমাধান দেওয়া হয়নি। এসব নতুন নতুন সামঞ্জস্যপূর্ণ সমস্যা সমাধান করার ক্ষেত্রে মুমিনদের ইজমা বিশেষ গুরুত্বপূর্ণ।
পরিশেষে বলা যায়, ইজমা ইসলামি আইনের উৎস হিসেবে স্বীকৃত। তাই সবাইকে ইজমার বিধান মেনে আমল করতে হবে ।