চরিত্রের বিচারে কোন ব্যক্তি নিকৃষ্ট? ব্যাখ্যা কর।
উত্তর: ইসলাম একটি সর্বজনীন, মার্জিত ও সুশীল জীবনব্যবস্থা। উন্নত নৈতিকতা ও চারিত্রিক মাধুর্যের ওপর এর নীতি ও আদর্শ প্রতিষ্ঠিত। চরিত্র বিচারে নিকৃষ্টতম ব্যক্তি প্রসঙ্গে রাসুল (সা.) বলেন, “নিশ্চয়ই মানুষের মধ্যে নিকৃষ্টতম হচ্ছে সেই ব্যক্তি যার অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্য মানুষ তাকে পরিত্যাগ করে।” (বুখারি ও মুসলিম) অর্থাৎ ইসলামে অশ্লীলতার কোনো স্থান নেই। স্বয়ং মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেন, “মুহাম্মদ (সা.) আপনি বলুন, নিশ্চয়ই আমার রব সব প্রকাশ্য ও গোপন অম্লীলতা হারাম করেছেন।" (সূরা আল- আরাফ : ৩৩) সুতরাং বলা যায়, অশ্লীল ব্যক্তি যে নিজেও অশ্লীলতায় লিপ্ত থাকে এবং অম্লীলতা ছড়িয়ে সমাজকে অশ্লীল করে এবং এ ধরনের অম্লীল ব্যক্তি থেকে বেঁচে থাকার জন্য মানুষ তাকে এড়িয়ে চলে এবং পরিত্যাগ করে। এমন ব্যক্তিকে রাসুল (সা.) চরিত্র বিচারে নিকৃষ্টতম বলে অভিহিত করেছেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
চরিত্রের বিচারে কোন ব্যক্তি নিকৃষ্ট? ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর