ইমাম আবু হানিফা (র.) ফিকহ শাস্ত্রের পথিকৃৎ— ব্যাখা কর।
উত্তর: ইমাম আবু হানিফা (র.) ফিকহ শাস্ত্রের পথিকৃৎ ব্যাখ্যা করা হলো— খুলাফায়ে রাশেদার ইন্তেকাল এবং পর্যায়ক্রমে সাহাবিদের তিরোধানের ফলে ইসলামি বিশ্বে জ্ঞান-বিজ্ঞান ও শরিয়তের হুকুম- আহকাম পালন ও চর্চার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা দেখা দেয়। এ অবস্থার পরিপ্রেক্ষিতে ইসলামের সঠিক রূপ এবং হুকুম-আহকামকে শরিয়তের মানদণ্ডে উপস্থাপন জরুরি হয়ে পড়ে। এমতাবস্থায় ইমাম আবু হানিফা (র.) নিয়মতান্ত্রিকভাবে সর্বপ্রথম ইসলামি ফিক্হ সংকলন ও সম্পাদনা শুরু করেন। তিনি তার জীবনকালে ইসলামি ফিকহ-এর ওপর মূল্যবান গ্রন্থ রচনা করেন। তিনি 'কুতুবে হানাফিয়্যাহ' সংকলন করেন। যাতে ৮৩ হাজার মাসয়ালা রয়েছে। আর এটাই সর্বপ্রথম সম্পাদিত ইলমে ফিকহের কিতাব। এজন্য তাঁকে ইলমে ফিকহের পথিকৃৎ বা জনক বলা হয়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
ইমাম আবু হানিফা (র.) ফিকহ শাস্ত্রের পথিকৃৎ— ব্যাখা কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
শব্দের অর্থ সন্দেহ।উত্তর
উত্তর
উত্তর