শেয়ারFacebookWhatsApp

মুত্তাকি বলতে কী বোঝায় ?

উত্তর: মুত্তাকি ওই ব্যক্তি যিনি তার পৃথিবীর জীবন পরিচালনায় সর্বদা আল্লাহর আইনকানুনকে অনুসরণ করেন এবং নিজ অন্তঃকরণে সর্বদা আল্লাহর ভয় পোষণ করেন এবং আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় ও পাপকাজ থেকে নিজেকে বিরত রাখেন ।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

মুত্তাকি বলতে কী বোঝায় ?

উদ্দীপক

আলিফ-লাম-মিম। ইহা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই । পথ প্রদর্শনকারী পরহেজগারদের জন্য। যারা অদৃশ্য বিষয়ের ওপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের ওপর, যা কিছু আপনার প্রতি অবতীর্ণ হয়েছে । আর আখিরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে।

নটরডেম কলেজ · 2023

উত্তর

'কুরআন' শব্দটি আরবি। এর অর্থ একত্র করা, আবৃত্তি করা, পাঠ করা ও অধ্যয়ন করা

উত্তর

মুত্তাকি ওই ব্যক্তি যিনি তার পৃথিবীর জীবন পরিচালনায় সর্বদা আল্লাহর আইনকানুনকে অনুসরণ করেন এবং নিজ অন্তঃকরণে সর্বদা আল্লাহর ভয় পোষণ করেন এবং আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় ও পাপকাজ থেকে নিজেকে বিরত রাখেন ।

উত্তর

উদ্দীপকে মুত্তাকিদের গুণাবলির প্রতি ইঙ্গিত করা হয়েছে । তিনিই মুত্তাকি যিনি তার পৃথিবীর জীবন পরিচালনায় সর্বদা আল্লাহর দেওয়া আইনকানুন মেনে চলেন এবং নিজ অন্তরে আল্লাহর ভয় পোষণ করেন। প্রখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) মুত্তাকির পরিচয় দিয়ে গিয়ে বলেন, কোনো পথিক পাহাড়ি রাস্তা চলার পথে যেমন সদাসর্বদা সতর্কতার সাথে লক্ষ্য পানে পথ চলে, তেমনি যে মুমিন দুনিয়ার জীবন চলার পথে আল্লাহ প্রদত্ত নির্দেশনার আলোকে পরকালের পানে এগিয়ে যায়, সেই মুত্তাকি। মুত্তাকি ব্যক্তি আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায়-অনাচারসহ সকল প্রকার পাপকাজ থেকে নিজেকে মুক্ত রাখে এবং কুরআন-সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করে । উদ্দীপকে যেসব গুণাবলি উল্লেখ করা হয়েছে সেগুলো হলো— ১. অদৃশ্য বিষয়ের ওপর বিশ্বাস স্থাপন করা, ২. নামাজ প্রতিষ্ঠা করা, আল্লাহর দেওয়া রুজি থেকে দান করা, ৪. হযরত মুহাম্মদ (সা.)-এর উপর অবতীর্ণ কিতাব ও পূর্ববর্তী আসমানি কিতাবে বিশ্বাস করা এবং ৫. আখিরাতকে নিশ্চিত বলে বিশ্বাস করা। উল্লিখিত গুণাবলি নিঃসন্দেহে তাকওয়াবান বা মুত্তাকিদের ।

উত্তর

দ্দীপকে ইঙ্গিতকৃত লোকগণ মুত্তাকি । মহাগ্রন্থ আল-কুরআনে সূরা বাকারাসহ অনেক সূরায় মুত্তাকিদের বেশকিছু গুণাবলি আলোচনা করা হয়েছে। সূরা বাকারার ১৭৭নং আয়াতে মুত্তাকিদের গুণাবলি বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহ বলেন, সৎকর্ম কেবল এটাই নয় যে, তোমরা তোমাদের মুখমণ্ডল পূর্বদিকে বা পশ্চিমদিকে ফেরাবে। কিন্তু পুণ্য আছে কেবল আল্লাহ, শেষ বিচারের দিন, ফেরেশতা, কিতাব ও নবিদের প্রতি ইমান আনার মাধ্যমে । আর আল্লাহর মহব্বতে অর্থ খরচ করলে আত্মীয়স্বজন, ইয়াতিম, পথের কাঙাল, ভিক্ষুক, পর্যটক, সাহায্য প্রার্থীদেরকে ও দাসমুক্তির জন্য। আর নামাজ প্রতিষ্ঠা করলে, যাকাত প্রদান করলে, ওয়াদা প্রদান করে তা যথাযথভাবে পালন করলে এবং ধৈর্য অবলম্বন করলে অভাব-অনটনে, রোগে-শোকে, দুঃখ-কষ্টে ও যুদ্ধের সময়। এরাই সত্যপরায়ণ এবং এসব লোকই আল্লাহভীরু মুত্তাকি ।” উদ্দীপকে বর্ণিত সূরা বাকারার শুরুতে আল্লাহ তায়ালা মুত্তাকিদের পাঁচটি গুণ উল্লেখ করেছেন। তা হলো— ১. অদৃশ্য বিষয়ের ওপর বিশ্বাস স্থাপন করা, ২. নামাজ প্রতিষ্ঠা করা, ৩. আল্লাহর দেওয়া রুজি থেকে দান করা, ৪. হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর অবতীর্ণ কিতাব ও পূর্ববর্তী কিতাবে বিশ্বাস করা এবং ৫. আখিরাতকে নিশ্চিত বলে বিশ্বাস করা। সুতরাং উদ্দীপকে ইঙ্গিতকৃত লোক তথা মুত্তাকিদের সূরা বাকারার আলোকে উল্লিখিত গুণাবলি রয়েছে।
HSCIslamic Studies 2nd Paperনটরডেম কলেজ 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।