শেয়ারFacebookWhatsApp

ইসলামি আইনের উৎস কয়টি?

উত্তর: ইসলামি আইনের উৎস চারটি। যথা- ১. আল-কুরআন, ২. আল-হাদিস, ৩. ইজমা ও ৪. কিয়াস

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

ইসলামি আইনের উৎস কয়টি?

উদ্দীপক

আসিফ একজন ছাত্র। সে একটি অবৈধ বিপণন গ্রুপের সাথে সম্পর্ক করে প্রতি ৩/৪ মাস পর পর রক্ত বিক্রি করে। একদিন তার কলেজে বিনামূল্যে রক্তদান কর্মসূচি চলাকালে তার বন্ধু রিয়াদ রক্ত দিলে আসিফ তাকে বলল, “দোস্ত, বিনামূল্যে রক্ত দিয়ে লাভ কী? তুই একমত হলে আমি তোকে টাকার বিনিময়ে রক্ত দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি।” রিয়াদ বলল, “রক্ত বিক্রি করা শরিয়ত সমর্থন করে না।” তখন আসিফ বলল, “আমার রক্ত তো আমারই, আমি চাইলে বিক্রি করব এবং চাইলে রেখে দেব। এতে শরিয়তের সমস্যা কোথায়?” রিয়াদ বলল, “ইসলামি আইনের তৃতীয় উৎসের মাধ্যমে প্রমাণিত, কোনো মুমিন তার দেহ বা দেহের অঙ্গ-প্রত্যঙ্গ নিজে ব্যবহার করবে কিংবা নিঃস্বার্থে পরের কল্যাণে প্রদান করবে।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023

উত্তর

ইসলামি আইনের উৎস চারটি। যথা- ১. আল-কুরআন, ২. আল-হাদিস, ৩. ইজমা ও ৪. কিয়াস

উত্তর

রাসুলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের পর কে খলিফা হবেন তা নবি (সা.) বলে যাননি। এ পর্যায়ে সাহাবা-ই-কিরাম ঐকমত্যের ভিত্তিতে হযরত আবু বকর (রা.)-কে খলিফা নির্বাচিত করেন। হযরত উমর (রা.)-এর যুগে ইসলামের অনেক বিষয়ে ইজমা প্রতিষ্ঠিত হয়। তাঁর সময়েই সাহাবিগণের ইজমা দ্বারা রমযান মাসে রাতে বিশ রাকয়াত তারাবিহর নামায জামায়াতের সাথে আদায় করার রীতি প্রচলিত হয়। পরবর্তীকালে তাবিয়িগণের যুগেও ইজমা দ্বারা সমস্যার সমাধান করা হতো ।

উত্তর

রিয়াদের বক্তব্যে রক্ত বিক্রয় নিষিদ্ধ হওয়ার ভিত্তি হলো ইজমা । ইসলামি আইনের তৃতীয় উৎস ইজমার ক্ষেত্রেও নব উদ্ভূত সমস্যার সমাধানে ইজমা করার যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের ঐকমত্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে একজন নির্বাচিত গবেষক ইজতিহাদ বা গবেষণার মাধ্যমে নতুন সমস্যার একটি সমাধান অন্যান্য মুজতাহিদের কাছে পেশ করেন। সবাই যদি এই সমাধানকে কুরআন-হাদিসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মত দেন এবং মেনে নেন তাহলে তা গৃহীত হবে। কেউ যদি এর বিরোধিতা করেন বা অধিকাংশই যদি মত না দেন তাহলে ইজমা হবে না। উদ্দীপকে বর্ণিত রিয়াদ রক্ত বিক্রয় নিষিদ্ধ হওয়া সম্পর্কে যে বক্তব্য উপস্থাপন করেছে, তা ইসলামি শরিয়তের তৃতীয় উৎস ইজমা সমর্থিত। কারণ এ বিষয়ে সমকালীন ইসলামি চিন্তাবিদেরা একমত হয়ে সিদ্ধান্ত প্রদান করেছেন ।

উত্তর

আসিফের কর্মকাণ্ডে সমাজে বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টি হবে। মানবজীবন গতিশীল। আর এ গতিশীলতার কারণেই সমাজে নিত্য নতুন নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। এসব সমস্যার সরাসরি সমাধান যদি কুরআন-হাদিসে না পাওয়া যায়, তাহলে পরামর্শের ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণের অনুমতি দিয়েছে পবিত্র কুরআন। যেমন বলা হয়েছে— “তোমরা পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ কর।” (সূরা আল ইমরান : ১৫৯) এখানে পরোক্ষভাবে ইজমার ইঙ্গিত রয়েছে। ইজমার মাধ্যমে মুসলমানদের মধ্যে ঐক্য সংরক্ষিত হয় এবং তারা বিভ্রান্তি থেকে রক্ষা পায়। কেউ যদি এ নির্দেশ মেনে না নিয়ে নিজের মতানুযায়ী চলার চেষ্টা করে তবে সমাজে বিপর্যয় সৃষ্টি হবে।
HSCIslamic Studies 2nd Paperভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।