শেয়ারFacebookWhatsApp

“সাহাবাদের ইজমা অপরিবর্তনীয়।”- ব্যাখ্যা কর ।

উত্তর: সাহাবাদের ইজমা অপরিবর্তনীয়— মন্তব্যটি যথার্থ । পরিভাষায় সকল সাহাবির ঐকমত্য দ্বারা যে ইজমা সংঘটিত হয়ে থাকে, তাই إِجْمَاعُ الصَّحَابَةِ جَمِيعًا হিসেবে পরিচিত। এ প্রকারের ইজমা প্রথম সারির ইজমা ও সর্বাধিক শক্তিশালী। এর স্বরূপ হলো- কোনো বিষয়ে সাহাবিগণ সকলেই মিলে বলেছেন“আমরা এ বিষয়ে একমত হলাম।” উদাহরণ : হযরত আবু বকর (রা.)-এর খিলাফতের ব্যাপারটি এজাতীয় ইজমার আওতাধীন । যখন আবু বকর (রা.) হাদিসটি বলেছেন তখন বিনা মতবিরোধে সকলেই এটা মেনে নিয়েছিলেন । এরূপ ইজমা কুরআন ও খবরে মুতাওয়াতিরের সমপর্যায়ের। এজন্য এর ওপর আমল করা অপরিহার্য কর্তব্য । আর এ কারণেই এ ধরনের ইজমা অপরিবর্তনীয়।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

“সাহাবাদের ইজমা অপরিবর্তনীয়।”- ব্যাখ্যা কর ।

উদ্দীপক

শান্তিনগর গ্রামের যুবকেরা একটি সামাজিক সংঘ প্রতিষ্ঠা করে। সংঘ পরিচালনার জন্য তারা একটি সংবিধানও রচনা করে। কিছুদিন পর তাদের সংঘ পরিচালনায় এমন একটি সমস্যার উদ্ভব হয় যার সমাধানের পদ্ধতি সম্পর্কে তাদের সংবিধানে কোনো নির্দেশনা নেই । নতুন সমস্যা সমাধানের লক্ষ্যে সভাপতি কার্যকরী পরিষদের সভায় সমস্যাটি সমাধানে যথার্থ পরামর্শ দিতে সক্ষম এমন সদস্যকে আহ্বান করেন। অধিকাংশের পরামর্শমতে একটি সিদ্ধান্ত গৃহীত হয়। তবে কিছু সংখ্যক সদস্য এ ব্যাপারে কোনো প্রকার মতামত ব্যক্ত করেনি। এভাবে সমস্যাটির সমাধান সম্পন্ন হয় ।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023

উত্তর

ইজমার রুকন দুটি। যথা- ১. আযিমাত ও ২. রুখসাত ।

উত্তর

সাহাবাদের ইজমা অপরিবর্তনীয়— মন্তব্যটি যথার্থ । পরিভাষায় সকল সাহাবির ঐকমত্য দ্বারা যে ইজমা সংঘটিত হয়ে থাকে, তাই إِجْمَاعُ الصَّحَابَةِ جَمِيعًا হিসেবে পরিচিত। এ প্রকারের ইজমা প্রথম সারির ইজমা ও সর্বাধিক শক্তিশালী। এর স্বরূপ হলো- কোনো বিষয়ে সাহাবিগণ সকলেই মিলে বলেছেন“আমরা এ বিষয়ে একমত হলাম।” উদাহরণ : হযরত আবু বকর (রা.)-এর খিলাফতের ব্যাপারটি এজাতীয় ইজমার আওতাধীন । যখন আবু বকর (রা.) হাদিসটি বলেছেন তখন বিনা মতবিরোধে সকলেই এটা মেনে নিয়েছিলেন । এরূপ ইজমা কুরআন ও খবরে মুতাওয়াতিরের সমপর্যায়ের। এজন্য এর ওপর আমল করা অপরিহার্য কর্তব্য । আর এ কারণেই এ ধরনের ইজমা অপরিবর্তনীয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সমস্যার সমাধানের পদ্ধতিটি শরিয়তের তৃতীয় উৎস ইজমায়ে সুকুতির সাথে সাদৃশ্যপূর্ণ। ইজমায়ে সুকুতি হলো সুকুত তথা মৌন সম্মতির মাধ্যমে সংঘটিত ইজমা। অর্থাৎ, যখন এক বা একাধিক মুজতাহিদ হতে প্রকাশিত মতামত বা কাজের কোনো রূপ প্রতিবাদ কোনো মুজতাহিদ করেননি বরং তার ওপর নীরব সমর্থন প্রদান করেছেন তখন তা ইজমা হিসেবে প্রতিষ্ঠিত হবে। এরূপ নীরব সমর্থনের দ্বারা প্রতিষ্ঠিত ইজমাই হলো ইজমায়ে সুকুতি। আবার কেউ কেউ বলেন, যে ইজমা কিছুসংখ্যক মুজতাহিদের ঐকমত্যে এবং বাকিদের সম্মতিসূচক নীরবতা দ্বারা প্রতিষ্ঠিত হয়, তাকে - إِجْمَاعُ سُكُوتِي বলে। অনুরূপ অবস্থা উদ্দীপকের শান্তিনগর যুবকদের প্রতিষ্ঠিত সবুজ সংঘে পরিলক্ষিত হয়। এ সংঘ পরিচালনায় এমন একটি সমস্যার উদ্ভব হয় যার সমাধানের পদ্ধতি সম্পর্কে তাদের সংবিধানে কোনো নির্দেশনা নেই। নতুন সমস্যা সমাধানের লক্ষ্যে সভাপতি কার্যকরি পরিষদের সভায় সমস্যাটি সমাধানে যথার্থ পরামর্শ দিতে সক্ষম এমন সদস্যদেরকে আহ্বান করেন। অধিকাংশের পরামর্শমতে একটি সিদ্ধান্ত গৃহীত হয় । কিছুসংখ্যক সদস্য এক্ষেত্রে নীরবতা পালন করে । যা ইজমায়ে সুকুতির সাথে পুরাপুরি সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, সবুজ সংঘের সমস্যা সমাধানের পদ্ধতিটি ইজমার সাথে সাদৃশ্যপূর্ণ ।

উত্তর

উদ্দীপকে কিছু সংখ্যক সদস্য কোনো প্রকার মতামত না দেওয়া সত্ত্বেও সিদ্ধান্ত গ্রহণ সঠিক হয়েছে । কারণ নীরবতা সম্মতির লক্ষণ । মুজতাহিদগণের কোনো একটি অংশ কোনো বিষয়ে মত প্রকাশ করলে বা সিদ্ধান্ত গ্রহণ করলে, অন্যান্য মুজতাহিদগণ এ ব্যাপারে কোনো মন্তব্য না করে চুপ থাকলে ওই সিদ্ধান্ত বিধান হিসেবে কার্যকর হয় এবং ওই বিধানের ওপর আমল করা কর্তব্য । যদিও ইমাম শাফেয়ি ও তার অনুসারীগণ ইজমা সুকুতিকে গ্রহণযোগ্য মনে করেন না। তারা বলেন, নীরবতা যেমন সম্মতিকে বোঝায় তেমনি ভয়ভীতির কারণেও কেউ নীরব থাকতে পারে। কিন্তু তাদের এ যুক্তি গ্রহণযোগ্য নয় ৷ সবুজ সংঘের সমস্যা সমাধানে কার্যকরি পরিষদের সদস্যদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে এ সিদ্ধান্ত গ্রহণের সময় কিছু সংখ্যক সদস্য কোনো বিরোধিতা করেননি। তাদের মতামত ব্যক্ত করার সুযোগ থাকা সত্ত্বেও কোনো মত প্রকাশ করেননি। তারা ভিন্ন কোনো পরামর্শও দেননি। অথবা সিদ্ধান্তটি সঠিক হয়নি বলে প্রতিবাদও করেননি। এজন্য ধরে নেওয়া হয় গৃহীত সিদ্ধান্তের সাথে নীরব থাকা সদস্যরা সহমত পোষণ করেছেন এবং সম্মতি জ্ঞাপন করেছেন। ইজমায়ে সুকুতির বিধানও এভাবে গৃহীত হয়। সবশেষে বলা যায়, ইজমায়ে সুকুতি গ্রহণযোগ্য বিধান হওয়ায় সবুজ সংঘের গৃহীত সিদ্ধান্তও গ্রহণযোগ্য ।
HSCIslamic Studies 2nd Paperভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।