শাহাদাত কোন বিষয়ে পড়াশোনা করছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শাহাদাত আল ফিকহ বিষয়ে পড়াশোনা করছে। 'আল ফিকহ' এমন এক শাস্ত্র যে শাস্ত্রে শরিয়তের বিধিবিধান সম্বন্ধে আলোচনা করা হয়। এ হিসেবে যে, তা উদ্ভাবন করা হয় বিস্তারিত প্রমাণাদি থেকে। ব্যাপক ও নবতর সংজ্ঞায় বলা যায় শরিয়তের মৌলিক দলিলসমূহের ভিত্তিতে বাস্তব কাজকর্ম, সংক্রান্ত বিধিবিধান সম্পর্কিত জ্ঞানই হলো ফিকহ। ফিকহ শাস্ত্রের মৌল উৎস হলো চারটি। ১. আল-কুরআন, ২. আল হাদিস, ৩. ইজমা ও ৪. কিয়াস, ইলমুল ফিকহে কুরআন, হাদিস ইজমা ও কিয়াসের মাধ্যমে উদ্ভাবিত ইসলামের ব্যবহারিক মাসআলা সম্পর্কে জ্ঞান দান করা হয়।উদ্দীপকে শাহাদাত ইসলামি বিশ্ববিদ্যালয়ের একটি বিষয়ে অনার্স করছে যে বিষয়টিতে কুরআন ও হাদিস ইজমা এবং কিয়াসের মাধ্যমে উদ্ভাবিত ইসলামের ব্যবহারিক মাসআলা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারছে। তার পঠিত বিষয়ের সাথে আমার পাঠ্যবইয়ের আল ফিকহ বিষয়ের সাথে সাদৃশ্য থাকায় বলা যায় যে, শাহাদাত 'আল ফিকহ' বিষয়ে অনার্স করেছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
শাহাদাত কোন বিষয়ে পড়াশোনা করছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর