শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত তুহিন যে ইবাদতের কথা বলেছে, দারিদ্র্য বিমোচনে উক্ত ইবাদতের গুরুত্ব বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত তুহিনের বক্তব্যে 'যাকাত' নামক ইবাদতটি ফুটে উঠেছে। যাকাতের অর্থনৈতিক প্রভাব খুবই ইতিবাচক।যাকাত একটি কল্যাণকর ইসলামি অর্থব্যবস্থা। যাকাতের মাধ্যমে সমাজে অভাব-অনটন থাকে না এবং অর্থনৈতিক ভারসাম্য ফিরে আসে। পক্ষান্তরে, যাকাত অনাদায়ে সমাজে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি হয়। সমাজের সকলকে ইসলাম সমমর্যাদা দিয়েছে। যাকাত চালুর মাধ্যমে ধনী-গরিবের মধ্যকার অর্থনৈতিক বৈষম্য দূর করে উভয়কে সমপর্যায়ে নিয়ে আসার ব্যবস্থা করে দিয়েছে। "প্রত্যেক মুসলমান পরস্পরের ভাই"- ইসলামের এ ধারণাকে যাকাত আরও সুপ্রতিষ্ঠিত করেছে। যাকাতের সম্পদ প্রদানের মাধ্যমে ধনী ও গরিব শ্রেণির মাঝে একটা ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়। যাকাতের অর্থের ফলে সমাজে দুঃখী, দরিদ্র, অভাবীদের সংখ্যা হ্রাস পায়। তাদের দারিদ্র্য বিমোচনের ফলে সমাজ ও রাষ্ট্রের মাথাপিছু আয় বৃদ্ধি পায়। ফলে দেশীয় ও বহির্বিশ্বের ঋণের দায়ভার থেকে রাষ্ট্র ও জনসাধারণ মুক্তিলাভ করে থাকে। যাকাত প্রদানের মাধ্যমে ধনী-দরিদ্রদের মাঝে সহানুভূতি সৃষ্টি হয় এবং মানুষের মাঝে আর্থিক সমতা ও ভারসাম্য সৃষ্টি হয়। এজন্যই মহানবি (সা.) বলেছেন, "যাকাত ইসলামের সেতুবন্ধ।" (মুসলিম)উদ্দীপকে তুহিন তার বন্ধু আরিফকে উদ্দেশ্য করে বলে যে, মানুষের মাঝে আর্থিক সমতা ও ভারসাম্য আনার জন্যও একটি ইবাদত আছে, যাকে ইসলামের সেতুবন্ধ বলা হয়।তাই বলা যায়, তুহিনের বক্তব্যে যাকাতের বিষয়ই ফুটে উঠেছে।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত তুহিন যে ইবাদতের কথা বলেছে, দারিদ্র্য বিমোচনে উক্ত …

উদ্দীপক

তুহিন ও আরিফ ইসলামের বিভিন্ন আচার-অনুষ্ঠান সম্পর্কে আলোচনা করছিল। আরিফ বলল, ইসলামে মানুষের সহানুভূতি, সাম্য ও ভ্রাতৃত্ব সৃষ্টির জন্য বিশেষ একটি ইবাদত আছে, যা পাপ-পুণ্যের মাঝে ঢালস্বরূপ। তুহিন বলল, মানুষের মাঝে আর্থিক সমতা ও ভারসাম্য আনার জন্যও একটি ইবাদত আছে, যাকে ইসলামের 'সেতুবন্ধ' বলা হয়েছে।

ঢাকা সিটি কলেজ · 2025

উত্তর

'সাওম' শব্দের অর্থ বিরত থাকা বা আত্মসংযম করা।

উত্তর

যাকাতের নিসাব হলো যাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের নির্ধারিত পরিমাণ। অর্থাৎ যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয় তাকে নিসাব বলে। যেমন- সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রুপা বা এ থেকে তৈরি গহনা 'অথবা সমমূল্য থাকলে অথবা এর সমপরিমাণ অর্থ থাকলে যাকাত দিতে হবে। স্বর্ণ ও রুপার এ পরিমাণকে যাকাতের নিসাব বলে। যদি এ নিসাব পরিমাণ সমমূল্য সম্পদ কোনো ব্যক্তির কাছে এক বছর অতিবাহিত হয় তখন তাকে যাকাত দিতে হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত আরিফ ইসলামের চতুর্থ স্তম্ভ সাওমের প্রতি ইঙ্গিত করেছেন।সাওম অর্থ বিরত থাকা। ইসলামি পরিভাষায় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাকে সাওম বলে।সাওম একটি মৌলিক ফরজ ইবাদত। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নর-নারীর ওপর সাওম ফরজ। এ সম্পর্কে পবিত্র কুরআনে ঘোষণা করা হয়েছে-"তোমাদের ওপর সাওম ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মতগণের ওপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।” (সূরা আল-বাকারা: ১৮৩) হাদিসে কুদসিতে বর্ণিত আছে যে, আল্লাহ পাক বলেছেন, "সাওম আমারই জন্য, আমি এর প্রতিদান দেব।” (বুখারি ও মুসলিম) সাওমের গুরুত্ব অপরিসীম। সাওমের সওয়াব অনেক বেশি। যে ব্যক্তি রোজা রাখে সে অশেষ পুণ্যের অধিকারী হয়। মহানবি (সা.) বলেন, "সকল সৎ কাজের পুণ্য দশ গুণ হতে সাত শত গুণ পর্যন্ত হবে। কিন্তু সাওম একমাত্র আল্লাহরই জন্য বিধায় তার পুণ্য আল্লাহ নিজেই দিবেন।” (বুখারি ও মুসলিম) রোজাদার ব্যক্তি নিজে সকল প্রকার কুরিপুকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।উদ্দীপকে আরিফের বক্তব্যে ইঙ্গিত করা হয়েছে যে, সাওমের দ্বারাই মানুষের মাঝে সহানুভূতি, সাম্য ও ভ্রাতৃত্ব সৃষ্টি হয় এবং এটি পাপ ও পুণ্যের মাঝে ঢালস্বরূপ। উক্ত আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে ইঙ্গিতকৃত ইবাদতটি হলো সাওম বা রোজা।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত তুহিনের বক্তব্যে 'যাকাত' নামক ইবাদতটি ফুটে উঠেছে। যাকাতের অর্থনৈতিক প্রভাব খুবই ইতিবাচক।যাকাত একটি কল্যাণকর ইসলামি অর্থব্যবস্থা। যাকাতের মাধ্যমে সমাজে অভাব-অনটন থাকে না এবং অর্থনৈতিক ভারসাম্য ফিরে আসে। পক্ষান্তরে, যাকাত অনাদায়ে সমাজে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি হয়। সমাজের সকলকে ইসলাম সমমর্যাদা দিয়েছে। যাকাত চালুর মাধ্যমে ধনী-গরিবের মধ্যকার অর্থনৈতিক বৈষম্য দূর করে উভয়কে সমপর্যায়ে নিয়ে আসার ব্যবস্থা করে দিয়েছে। "প্রত্যেক মুসলমান পরস্পরের ভাই"- ইসলামের এ ধারণাকে যাকাত আরও সুপ্রতিষ্ঠিত করেছে। যাকাতের সম্পদ প্রদানের মাধ্যমে ধনী ও গরিব শ্রেণির মাঝে একটা ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি হয়। যাকাতের অর্থের ফলে সমাজে দুঃখী, দরিদ্র, অভাবীদের সংখ্যা হ্রাস পায়। তাদের দারিদ্র্য বিমোচনের ফলে সমাজ ও রাষ্ট্রের মাথাপিছু আয় বৃদ্ধি পায়। ফলে দেশীয় ও বহির্বিশ্বের ঋণের দায়ভার থেকে রাষ্ট্র ও জনসাধারণ মুক্তিলাভ করে থাকে। যাকাত প্রদানের মাধ্যমে ধনী-দরিদ্রদের মাঝে সহানুভূতি সৃষ্টি হয় এবং মানুষের মাঝে আর্থিক সমতা ও ভারসাম্য সৃষ্টি হয়। এজন্যই মহানবি (সা.) বলেছেন, "যাকাত ইসলামের সেতুবন্ধ।" (মুসলিম)উদ্দীপকে তুহিন তার বন্ধু আরিফকে উদ্দেশ্য করে বলে যে, মানুষের মাঝে আর্থিক সমতা ও ভারসাম্য আনার জন্যও একটি ইবাদত আছে, যাকে ইসলামের সেতুবন্ধ বলা হয়।তাই বলা যায়, তুহিনের বক্তব্যে যাকাতের বিষয়ই ফুটে উঠেছে।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।