শেয়ারFacebookWhatsApp

ইমাম শাফেয়ি (র) কখন জন্মগ্রহণ করেন?

উত্তর: ১৫০ হিজরিতে ইমাম শাফেয়ি (র) জন্মগ্রহণ করেন।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

ইমাম শাফেয়ি (র) কখন জন্মগ্রহণ করেন?

উদ্দীপক

প্রফেসর আমিনুল ইসলাম তাঁর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- ইসলামের বিস্তৃতিতে নতুন নতুন সমস্যার উদ্ভব হলে এর সমাধানকল্পে ইসলামি পণ্ডিতগণ কঠোর সাধনা করে বিভিন্ন মাসয়ালা উদ্ভাবন করেন। কিন্তু নানা বিষয়ে তারা একমত হতে না পারায় কয়েকটি ধারার সৃষ্টি হয়। এদের একদল ছিলেন সিদ্ধান্ত গ্রহণে রক্ষণশীল। তারা কুরআন হাদিসের পাশপাশি মদিনাবাসী সাহাবাদের আমলকে গুরুত্ব দিতেন।

Dhaka · 2018

উত্তর

১৫০ হিজরিতে ইমাম শাফেয়ি (র) জন্মগ্রহণ করেন।

উত্তর

ইসলামি আইন বিন্যস্ত ও বিধিবদ্ধ করার মূল কৃতিত্ব ইমাম আবু হানিফা (র) এর। শরিয়া আইন রচনায় নিয়োজিত ফকিহগণ কুরআন ও সুন্নাহ থেকে জ্ঞান আহরণ করতেন, সাথে সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তা সমাজে প্রচলিত করে তুলতেন। ইরাকের ফকিহগণ স্বীয় রায় ও যুক্তিকে প্রাধান্য দিতেন আবার মদিনার ফকিহরা তাদের আমলকে প্রাধান্য দিতেন। এভাবে দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে বিভিন্ন মতবিরোধ দেখা দেয়। তখন ইমাম আবু হানিফা (র) বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো বিধানগুলোকে এক স্থানে সন্নিবেশিত করে উসুলে ফিকহ প্রণয়ন করেন। ফিকহশাস্ত্রের পথিকৃৎ হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেন।

উত্তর

জাউদ্দীপকে মালিকি মাযহারের কথা বলা হয়েছে। ইমাম মালিক বিন আনাস (র) যে মাযহাব প্রতিষ্ঠা করেন তাকে মালিকি মাযহাব বলে। এ মাযহাবে হাদিস বিচারে যুক্তিগ্রাহ্যতার দিকটিকে লক্ষ রাখলেও কদাচিৎ কিয়াসের অনুসন্ধান করা হয়েছে। এ কারণে এ মাযহাবকে অধিকতর রক্ষণশীল বলে মনে করা হয়। ইমাম মালিক এবং তার শিষ্যবৃন্দ মদিনাকে কেন্দ্র করে ইসলামি আইন অনুশীলন, প্রশিক্ষণ ও গবেষণা কাজে লিপ্ত ছিলেন বলে তাদের প্রতিষ্ঠিত ও পরিচালিত মাযহাবকে হিজাযি মত বলা হয়। মালিকি মাযহাবের মূলভিত্তি হলো মদিনাবাসীর আমল। কেননা মদিনা হচ্ছে ইসলামের লালনক্ষেত্র। প্রফেসর আমিনুল ইসলামের বক্তব্যে যার ইঙ্গিত পাওয়া যায়। উদ্দীপকের প্রফেসর আমিনুল ইসলাম বলেন- ইসলামের বিস্তৃতিতে নতুন নতুন সমস্যার উদ্ভব হয়। ইসলামের ফকিহগণ কঠোর সাধনা করে এসব সমস্যার সমাধান দেন। কিন্তু নানা বিষয়ে একমত হতে না পারায় কয়েকটি পথ সৃষ্টি হয়। এদেরকে মাযহাব বলে। এর মধ্যে একটি হলো মালিকি মাযহাব যা রক্ষণশীল মাযহাব হিসেবে বিবেচিত। এ মাযহাবে মদিনাবাসীর মতামতকে বেশি গুরুত্ব দেওয়া হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত মুসলিম পণ্ডিতদের সাধনা ইসলামি শরিয়ার বিভিন্ন হুকুম আহকাম প্রণয়নে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। মহানবি (স) এর জীবদ্দশায় যেকোনো সমস্যা ওহি নাজিলের মাধ্যমে আল্লাহ পাক সমাধান করে দিতেন। কিন্তু নবি (স) এর ইন্তেকালের পর কুরআন নাজিলের ধারার পরিসমাপ্তি ঘটে। তখন উদ্ভূত সমস্যা সমাধানের জন্য ফিকহশাস্ত্র উদ্ভাবনের প্রয়োজন পড়ে। আবার কুরআন- সুন্নাহর বিধান পালন করা সবার জন্য অপরিহার্য। কিন্তু সাধারণ মানুষের পক্ষে কুরআন-সুন্নাহ থেকে বিধান বের করে আমল করা অসম্ভব। তাই মুসলিম পণ্ডিতদের মাধ্যমে ফিকহশাস্ত্রের উৎপত্তি হয়। এতে মতামতের ভিন্নতার কারণে বিভিন্ন মাযহাব সৃষ্টি হয়। এ কথাই উদ্দীপকে উল্লেখ করা হয়েছে। উদ্দীপকে উল্লেখিত মুসলিম পণ্ডিত বলতে মুজতাহিদদের বোঝানো হয়েছে যারা উদ্ভাবিত নতুন নতুন সমস্যার শরয়ি সমাধান দিতেন। কিন্তু নানা বিষয়ে মুজতাহিদদের মধ্যে মতৈক্য না হওয়ায় সৃষ্টি হয় মাযহাব। আর এভাবে পৃথিবীতে প্রধানত চারটি মাযহাবের প্রসার ঘটে। যার' মাধ্যমে সাধারণ মানুষের জন্য শরিয়ত তথা কুরআন-সুন্নাহর বিধান পালন করা সহজ হয়েছে। সুতরাং উপরের আলোচনার আলোকে বোঝা যায়, ইসলামি আইন কানুন সহজে বোধগম্য ও পালন করার পেছনে মুসলিম পণ্ডিতগণের ভূমিকা রয়েছে।
HSCIslamic Studies 2nd PaperDhaka 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।