শেয়ারFacebookWhatsApp

'শয়তানের নিকট হাজার আবিদের চেয়েও একজন ফকিহ বেশি শক্তিশালী — ব্যাখ্যা করো।

উত্তর: শরিয়ত সম্বন্ধে অভিজ্ঞ থাকার কারণে একজন ফকিহ শয়তানের কাছে এক হাজার আবিদের চেয়েও বেশি শক্তিশালী। একজন ফকিহ শরিয়তের বিধানগুলো প্রবর্তনের কারণ ও উদ্দেশ্য সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন। ফলে শয়তানের পক্ষে তাকে বিপথগামী করা অত্যন্ত কঠিন। কিন্তু একজন আবিদ ব্যক্তির শরিয়তের গভীর জ্ঞান না থাকায় ইবাদতে একনিষ্ঠ হলেও সীমাবদ্ধ জ্ঞানের কারণে তার বিপথে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই রাসুল (স) এক হাজার আবিদের চেয়েও একজন ফিকহবিদকে শয়তানের কাছে বেশি শক্তিশালী ঘোষণা করেছেন।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

'শয়তানের নিকট হাজার আবিদের চেয়েও একজন ফকিহ বেশি শক্তিশালী — ব্যাখ…

উদ্দীপক

জনাব জাহিদ ও মারুফ দু'বন্ধু। জাহিদ কুরআন এবং হাদিসে গভীর জ্ঞান লাভ করেন এবং একাধারে ৫০ বছর অধ্যাপনা করেন। ক্ষমতাসীন 'ক' এর বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে তাঁকে ৭০টি বেত্রাঘাত করা হয়। তিনি কখনও অন্যায়ের সাথে আপোস করেননি। অন্যদিকে জনাব মারুফ ব্যবসা করে অনেক সম্পদের মালিক হয়েছেন । তিনি তাঁর জীবনের সব বিষয়ে আল-কুরআন ও সুন্নাহ থেকে উৎসারিত মাসয়ালা-মাসায়েলের তোয়াক্কা করেননি।

Dhaka · 2019

উত্তর

ইমাম আহমদ বিন হাম্বল (র) ১৬৪ হিজরিতে জন্মগ্রহণ করেন।

উত্তর

শরিয়ত সম্বন্ধে অভিজ্ঞ থাকার কারণে একজন ফকিহ শয়তানের কাছে এক হাজার আবিদের চেয়েও বেশি শক্তিশালী। একজন ফকিহ শরিয়তের বিধানগুলো প্রবর্তনের কারণ ও উদ্দেশ্য সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন। ফলে শয়তানের পক্ষে তাকে বিপথগামী করা অত্যন্ত কঠিন। কিন্তু একজন আবিদ ব্যক্তির শরিয়তের গভীর জ্ঞান না থাকায় ইবাদতে একনিষ্ঠ হলেও সীমাবদ্ধ জ্ঞানের কারণে তার বিপথে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই রাসুল (স) এক হাজার আবিদের চেয়েও একজন ফিকহবিদকে শয়তানের কাছে বেশি শক্তিশালী ঘোষণা করেছেন।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত জাহিদ সাহেবের সাথে বিখ্যাত মনীষী ইমাম আহমদ ইবনে হাম্বল (র)-এর মিল রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল (র) ১৬৪ হিজরিতে ইরাকের বাগদাদে জন্মগ্রহণ করেন। কুরআন ও হাদিসে তার পাণ্ডিত্য ছিল অপরিসীম। ইমাম আহমদ ইবনে হাম্বল (র) হাদিস অধ্যয়নের জন্য ১৮৭ হিজরিতে প্রথমবারের মতো মক্কায় গমন করেন। শিক্ষাজীবন শেষে তিনি দিবারাত্র জ্ঞান বিতরণের কাজে আত্মনিয়োগ করেন। তাঁর সমকালীন আব্বাসি খলিফা আল-মামুন 'মুতাযিলা' সম্প্রদায়কে পৃষ্ঠপোষকতা দিলে ইমাম আহমদ ইবনে হাম্বল (র) এর প্রতিবাদ করেন। ফলে তিনি গ্রেফতার হন এবং তাকে অমানুষিক নির্যাতনের শিকার হতে হয়। তবুও তিনি মুতাযিলাদের সাথে কোনো প্রকার আপোস করেননি। জনাব জাহিদের চরিত্রে এরূপ অনমনীয়তাই দেখা যায়। উদ্দীপকে জনাব জাহিদ কুরআন এবং হাদিসে গভীর জ্ঞান লাভ করেন এবং একাধারে ৫০ বছর অধ্যাপনা করেন। ক্ষমতাসীন 'ক' এর বিরুদ্ধে ফতোয়া দেওয়ায় তাকে ৭০টি বেত্রাঘাত সহ্য করতে হয়। তবুও তিনি কখনও অন্যায়ের সাথে আপোস করেননি। জাহিদ সাহেবের এরূপ প্রতিবাদ ও অধ্যাপনার বিষয়টি ইমাম আহমদ ইবনে হাম্বল (র) এর সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ উভয়ের মধ্যেই সুদীর্ঘ সময় অধ্যাপনা এবং প্রতিবাদী চরিত্রের বিষয়গুলো রয়েছে।

উত্তর

মাসয়ালা-মাসায়েল সম্বলিত ফিকহশাস্ত্র অনুযায়ী আমল না করায় মারুফের কর্মকাণ্ডের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। ফিকহশাস্ত্রের মূল লক্ষ্য হলো মানুষকে আল্লাহর বিধি-নিষেধ পালনের সঠিক রীতি-পদ্ধতি নির্দেশ করা। ইসলামের মূল দুটি উৎস হলো আল- কুরআন ও হাদিস। কুরআন ও হাদিসে বিধান পালনের ক্ষেত্রে বিশদ নির্দেশনা দেওয়া হয়নি। তাই সর্বসাধারণের পক্ষে কুরআন ও হাদিস বুঝে সঠিক আমল করা সম্ভব হয় না। এজন্য একদল দীনদার মুজতাহিদ তাদের প্রজ্ঞা ও শ্রম দিয়ে মুসলিমদের ধর্মীয় জীবন সহজতর করার জন্য কুরআন ও হাদিস বিশ্লেষণ করে ফিকহশাস্ত্রের উদ্ভাবন করেন। আল্লাহর আইন সহজ ও যথাযথভাবে পালন করে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভে সহায়তা করাই ফিকহশাস্ত্রের মূল লক্ষ্য। তাই মারুফের কর্মকাণ্ড পরকালে তাকে কঠিন প্রশ্নের সম্মুখীন করবে। উদ্দীপকে উল্লেখিত মারুফ ব্যবসা করে অনেক সম্পদের মালিক হয়েছেন। কিন্তু জীবনের সব বিষয়ে কুরআন-হাদিস থেকে উৎসারিত মাসয়ালা-মাসায়েলের তোয়াক্কা করেননি। এরূপ উদাসীনতার কারণে পরকালে মারুফকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। কারণ একজন সাধারণ মানুষের ক্ষেত্রে কুরআন-হাদিসের নিগূঢ় অর্থ অনুসন্ধান করে সঠিক আমল করা সম্ভব নয়। তাই স্পষ্ট মাসয়ালা-মাসায়েল না জেনে জীবন পরিচালনা করলে আমল শরিয়ত পরিপন্থি হওয়ার সম্ভাবনা থাকে। ফলে পরকালে কঠিন আজাবের সম্মুখীন হতে হবে। সুতরাং বলা যায়, মারুফের কর্মকাণ্ডের পরিণতিতে তাকে পরকালে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
HSCIslamic Studies 2nd PaperDhaka 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।