শেয়ারFacebookWhatsApp

"মুজতাহিদ ভুল করলেও প্রতিদানপ্রাপ্ত হবেন"- ব্যাখ্যা কর।

উত্তর: সৎকর্মপরায়ণ পুণ্যবান মুসলিম গবেষকগণই মুজতাহিদ নামে পরিচিত। মুজতাহিদগণ এমন বিষয় নিয়ে গবেষণা করেন যেগুলোর সমাধান কুরআন-হাদিসে নেই। কুরআন-হাদিসের মূলনীতির ভিত্তিতে গবেষণা করে তারা নতুন পরিস্থিতির মোকাবিলা করার জন্য সমাধান প্রণয়ন করেন। এক্ষেত্রে তারা তাদের মেধা, বিবেক-বুদ্ধির প্রয়োগ করেন। সুতরাং তাদের দেওয়া সিদ্ধান্তটি কোনোক্রমে অযৌক্তিক বা অগ্রহণযোগ্য হলেও তারা তাদের উত্তম গবেষণার জন্য প্রতিদানপ্রাপ্ত হবেন।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

"মুজতাহিদ ভুল করলেও প্রতিদানপ্রাপ্ত হবেন"- ব্যাখ্যা কর।

উদ্দীপক

নাসিফের পিতা হাসান চৌধুরী দীর্ঘদিন ধরে মক্কা নগরীতে কর্মরত আছেন। এইচএসসি পরীক্ষা শেষে নাসিফ পিতার সাথে ওমরা করার জন্য মক্কা গমন করে। প্রথম দিন নাসিফ হেরেম শরীফে মাগরিবের সালাত আদায় করতে গিয়ে দেখল অনেকে রুকু, সিজদার আগে দুই হাত তুলেন, ইমাম সাহেব সুরা ফাতিহা তিলাওয়াত শেষ করলে উচ্চস্বরে 'আমিন' বলেন। নাসিফ বাসায় ফিরে তার বাবার কাছে এ বিষয়ে জানতে চাইলে হাসান সাহেব বলেন, ওনারা ভিন্ন মাযহাবের অনুসারী। আমাদের মাযহাবে রুকু, সিজদার আগে হাত তোলা এবং উচ্চস্বরে 'আমিন' বলার বিধান নেই। যে কোনো মুসলমান প্রসিদ্ধ মাযহাবের যে কোনো একটি অনুসরণ করলে চলবে। তবে আমাদের মাযহাবই শ্রেষ্ঠ।

Dhaka · 2017

উত্তর

'মাজহাব' শব্দের অর্থ চলার পথ, ধর্মমত, বিশ্বাস।

উত্তর

সৎকর্মপরায়ণ পুণ্যবান মুসলিম গবেষকগণই মুজতাহিদ নামে পরিচিত। মুজতাহিদগণ এমন বিষয় নিয়ে গবেষণা করেন যেগুলোর সমাধান কুরআন-হাদিসে নেই। কুরআন-হাদিসের মূলনীতির ভিত্তিতে গবেষণা করে তারা নতুন পরিস্থিতির মোকাবিলা করার জন্য সমাধান প্রণয়ন করেন। এক্ষেত্রে তারা তাদের মেধা, বিবেক-বুদ্ধির প্রয়োগ করেন। সুতরাং তাদের দেওয়া সিদ্ধান্তটি কোনোক্রমে অযৌক্তিক বা অগ্রহণযোগ্য হলেও তারা তাদের উত্তম গবেষণার জন্য প্রতিদানপ্রাপ্ত হবেন।

উত্তর

ইসলামি আইন ও বিধি-বিধান সঠিকভাবে পালনের জন্য প্রত্যেক মুসলমানের যেকোনো একটি মাজহাব অনুসরণ করা অত্যাবশ্যক, যা হাসান সাহেবের বক্তব্যেও প্রকাশিত হয়েছে।ইসলাম বুদ্ধিভিত্তিক কালজয়ী জীবনব্যবস্থা। ইসলাম স্থবির নয়। নয় কোনো বিশেষ যুগ ও দেশের জন্য। ফলে মহানবি (স)-এর তিরোধানের পর ইসলাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সাথে সাথে অনেক নতুন সমস্যার উদ্ভব ঘটে। আর নতুন নতুন সমস্যা সমাধানের লক্ষ্যে কুরআন ও সুন্নাহর মূলনীতিগুলোর ব্যাখ্যা-বিশ্লেষণের প্রয়োজন হয়। কুরআন- হাদিসের ব্যাখ্যা-বিশ্লেষণ এবং হাদিস সম্ভারের মধ্যে কোনটি অধিক প্রাধান্য পাবে এসব বিষয়ে ইমামদের মতপার্থক্য ও ভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে মুসলিম সমাজে প্রধানত চারটি মাজহাবের সৃষ্টি হয়। যথা: ১. হানাফি, ২. মালিকি, ৩. শাফেই এবং ৪. হাম্বলি।উল্লিখিত মাজহাবে বিধানগত ভিন্নতা থাকলেও মূল বিষয় একই। সকল মাজহাব প্রণেতাই আল্লাহর ইবাদত পালন এবং রাসুল (স) এর নির্দেশনা অনুসরণের কথা বলে। মাজহাবের ভিন্নতার কারণে মুসলিম সমাজে ইবাদত পালন ও শরিয়তের হুকুম পালনে কিছুটা পদ্ধতিগত ভিন্নতা পরিলক্ষিত হয়। তবে প্রত্যেক মুসলমানের কর্তব্য হলো যে কোনো একটি মাজহাবকে অনুসরণ করে কুরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনা করা। তবে মাজহাব না বুঝে শরিয়তের হুকুম পালনে ভিন্নতা খুঁজলে গুণাহগার হতে হবে। সুতরাং হাসান সাহেবের বক্তব্যের আলোকে প্রত্যেক মুসলমানের যেকোনো একটি মাজহাব মেনে চলা উচিত।

উত্তর

উদ্দীপকে বর্ণিত নাসিফ ও তার বাবা হানাফি মাজহাবের অনুসারী। সহজ-সরল ও যৌক্তিক বিধি-বিধানের কারণে এ মাজহায শ্রেষ্ঠত্বের মর্যাদা পেয়েছে।ইমাম আবু হানিফা হানাফি মাজহাবের প্রচলন করেন। কিছু অনন্য বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার কারণে এই মাজহাবটি মুসলিম বিশ্বে সর্বাধিক প্রসিদ্ধি ও প্রসার লাভ করেছে। বর্তমানে বিশ্বের তিন-চতুর্থাংশ মুসলিম-হানাফি মাজহাবের অনুসারী। উদ্দীপকেও হানাফি মাজহাবের এই জনপ্রিয়তার চিত্র অঙ্কিত হয়েছে।উদ্দীপকে বর্ণিত নাফিস ও তার বাবার অনুসৃত মাজহাবে নামাজে রুকু সিজদায় হাত তোলা হয় না বা উচ্চস্বরে আমিন বলা হয় না। এগুলো হানাফি মাজহাবের অনুসৃত বিধান। হানাফি ফিকহের মাসালাসমূহ তত্ত্ব, তথ্য, হিকমত ও কল্যাণকামিতার ওপর প্রতিষ্ঠিত। অন্য মাজহাবে এ ধারণা পোষণ করা হয় যে ইসলামি শরিয়তের বিভিন্ন হুকুম-আহকাম কোনো কল্যাণকামিতা বিবেচনায় প্রবর্তিত হয়নি। এর বিধানগুলো আল্লাহ ঘোষণা করেছেন বলেই মানতে হবে। অন্যদিকে, হানাফি মাজহাবে ইসলামের প্রতিটি বিধানের পেছনেই কল্যাণচিন্তা রয়েছে বলে বিশ্বাস করা হয়। আবার অন্যান্য মাজহাবের তুলনায় হানাফি মাজহাব একান্তই সহজ ও অনায়াসসাধ্য। পাশাপাশি এই মাজহাবে কুরআন- হাদিসের বিধানসমূহকে অত্যন্ত দৃঢ় ও যুক্তিগ্রাহ্য দৃষ্টিকোণ থেকে গ্রহণ করা হয়েছে। তাছাড়া হানাফি ফিকহ ইমাম আবু হানিফা (র) মানুষের পার্থিব প্রয়োজনাদি তথা লেনদেন ও আচরণের ক্ষেত্রে গভীর অন্তর্দৃষ্টি ও তত্ত্ব উপলব্ধির সাথে কাজ করেছেন। যেমন- এ মাজহাবে বিয়ের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কা কন্যাকে মত প্রকাশের পূর্ণ অধিকার দেওয়া হয়েছে যা অন্য মাজহাবে নেই। আর এ সকল কারণেই হানাফি মাজহাব এত জনপ্রিয়। উদ্দীপকেও হানাফি মাজহাবের গ্রহণযোগ্যতার কথা বলা হয়েছে।
HSCIslamic Studies 2nd PaperDhaka 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।