উদ্দীপকে জনাব ময়নুল দ্বিতীয় উৎস হিসেবে কী অধ্যয়ন করে? এর গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব ময়নুল দ্বিতীয় উৎস হিসাবে হাদিস অধ্যয়ন করে। ইসলামি শরিয়তের চারটি উৎস রয়েছে। তন্মধ্যে প্রথম উৎস হলো আল-কুরআন ও দ্বিতীয় উৎস হলো আল-হাদিস। মহানবি (স.) এর কথা, কাজ ও মৌনসম্মতিকে হাদিস বলে। ইসলামি শরিয়তে হাদিসের গুরুত্ব অপরিসীম। হাদিস এক প্রকার ওহি। মহানবি (সা.) আল্লাহ তায়ালার নির্দেশনা প্রাপ্ত হয়েই মানুষকে নানা বিষয়ের নির্দেশনা প্রদান করতেন। যা আমাদের নিকট হাদিস বলে পরিচিত।সুতরাং সুন্নাহ তথা হাদিস অনুসরণ করার দ্বারা রাসুল (সা.)-এর আনুগত্য করা হয়। আর রাসুল (সা.)-এর আনুগত্য দ্বারা আল্লাহর আনুগত্য করা হয়। আল্লাহ তায়ালা এতে সন্তুষ্ট হন। হাদিসের মাধ্যমে রাসুল (সা.) কুরআনের বিধানের যে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন এবং কোন বিধান কীভাবে পালন করতে হবে তা দেখিয়েছেন। যেমন- কুরআন সালাত কায়েম করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কীভাবে, কোন সময়, কত রাকাত সালাত আদায় করতে হবে তার বিস্তারিত দিকনির্দেশনা রয়েছে হাদিসে। ফলে হাদিস অনুসরণ করার মাধ্যমে আমরা ইসলামি শরিয়তের যাবতীয় বিধান সঠিকভাবে আদায় করছি। এজন্যই আল্লাহ তায়ালা হাদিস অনুসরণের নির্দেশ দিয়ে বলেছেন, "রাসুল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ কর। আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাক।" (সূরা আল-হাশর: ৭) সুতরাং রাসুল (সা.)-এর আদেশ-নিষেধের পরিপূর্ণ আনুগত্য ও অনুসরণের জন্য হাদিস জানা অত্যাবশ্যক। কেননা হাদিসের মাধ্যমেই আমরা এসব বিষয় জানতে পারি। মহানবি (সা.) স্বীয় হাদিসের গুরুত্ব তুলে ধরে বলেন, "আমি তোমাদের জন্য দুটি বস্তু রেখে যাচ্ছি। যতদিন তোমরা এ দুটোকে আঁকড়ে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব (আল-কুরআন) এবং অপরটি তাঁর রাসুলের সুন্নাহ (আল হাদিস)" (মুয়াভা)সুতরাং বলা যায় যে, মানবজীবনে আল-কুরআনের পাশাপাশি হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব ময়নুল দ্বিতীয় উৎস হিসেবে কী অধ্যয়ন করে? এর গুরুত্ব ব্…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর