নাফিসার পিতা কী ব্যয় করেন? ধনী-দরিদ্রের বৈষম্য দূরীকরণে সেটির ভূমিকা আলোচনা কর ।
উত্তর: নাফিসার পিতা যাকাতের অর্থ শরিয়ত নির্দেশিত খাতে ব্যয় করেন। ফরজ বিধান হিসেবে আল্লাহর সৃষ্টি লাভের উদ্দেশ্যে দ্বীয় মালিকানাধীন সম্পদ হতে শরিয়ত নির্ধারিত অংশ শরিয়ত নির্দেশিত খাতে বিনা স্বার্থে বায় করাকে যাকাত বলে। যাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি। উদ্দীপকে নাফিসার পিতা যাকাত আদায় করেন। যাকাত মানুষের মধ্য থেকে ধনী-দরিদ্র বৈষম্য দূর করে একটি ভারসাম্যপূর্ণ সমাজ গঠন করে। যাকাতের উদ্দেশ্য হলো সম্পদ যেন মুষ্টিমেয় লোকের হাতে পুঞ্জীভূত না হয় বরং সমাজের সকলের মধ্যে সুষম বণ্টন হয়। এজন্য সম্পদশালীকে তাদের সম্পদ পুঞ্জীভূত করতে নিষেধ করে মহান আল্লাহ বলেন- كَيْ لَا يَكُونَ دُولَةٌ بَيْنَ الْأَغْنِيَاءِ مِنْكُمْ অর্থ : “যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের মধ্যেই পুঞ্জীভূত না হয় ।” মহান আল্লাহ আরও বলেন- وَفِي أَمْوَالِهِمْ حَقٌّ لِلسَّائِلِ وَالْمَحْرُومِ অর্থ : “আর তাদের ( সম্পদশালীদের) সম্পদে অবশ্যই গরিব ও বঞ্চিতদের অধিকার রয়েছে।” (সূরা যারিয়াত : ১৯) পরিশেষে বলা যায়, সমাজের যেসকল লোক অর্থ উপার্জনে অক্ষম এবং সামাজিক নিরাপত্তাহীনতায় ভোগে, যাকাত ব্যবস্থা তাদের অভাব মোচন করে স্বাবলম্বী জীবনযাপনে ফিরিয়ে আনতে অনন্য ভূমিকা পালন করে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
নাফিসার পিতা কী ব্যয় করেন? ধনী-দরিদ্রের বৈষম্য দূরীকরণে সেটির ভূমি…
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর