তানভিরের প্রশ্নকৃত বিষয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত তানভীরের প্রশ্নকৃত বিষয়টি হলো মাযহাব। বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ক্লাসে যখন শিক্ষক মাহির সাহেব মাযহাব সম্পর্কিত বর্ণনা দিচ্ছিলেন তখন তানভীর নামক একজন ছাত্র মাযহারের প্রয়োজনীয়তার কথা জিজ্ঞেস করেন। সুতরাং তানভীরের প্রশ্নকৃত বিষয়টি হলো মাযহাবের প্রয়োজনীয়তা সম্পর্কে। নিচে মাযহাবের প্রয়োজনীয়তা তুলে ধরা হলো-পবিত্র কুরআন ও হাদিসের আহকাম বা আইনবিধান দু ধরনের। প্রথম প্রকার আহকাম বা বিধান যাবতীয় অস্পষ্টতা সংক্ষিপ্ততা ও বাহ্যিক বিরোধ থেকে মুক্ত ও সুস্পষ্ট। যেকোনো বুদ্ধিমান ব্যক্তি তার অর্থ ও মর্ম সহজে বুঝে ও তা পালন করতে পারে। দ্বিতীয় প্রকার আহকাম বা বিধান যাবতীয় অস্পষ্টতা, সংক্ষিপ্ততা ও বাহ্যিক বিরোধমুক্ত ও সুস্পষ্ট নয়। অনেক বুদ্ধিমান বা সাধারণ লোকের পক্ষেও তা সহজে বুঝে আমল করা সম্ভব নয়। এরূপ ক্ষেত্রে দ্বীনের শাখা-প্রশাখার মাসয়ালায় কোনো ইমামের তাকলিদ করা বা কোনো ইমামের মাযহাব অনুসরণ করা জরুরি হয়ে পড়ে। তাই বলা যায়, মানবজীবনে ইসলাম অনুযায়ী চলার জন্য মাযহাবের গুরুত্ব অপরিসীম।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
তানভিরের প্রশ্নকৃত বিষয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর