নাঈমের গ্রহণকৃত মাযহাবের পরিচয় এবং উক্ত মাযহাবের বৈশিষ্ট্য আলোচনা কর।
উত্তর: নাইমের গ্রহণকৃত মাযহাবটি হলো হানাফি মাযহাব। ইমাম আবু হানিফা (র.) হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। বর্তমানে বিশ্বের প্রায় ৭৫% মুসলমান হানাফি মাযহাবের অনুসারী। মাযহাবের অন্যতম বৈশিষ্ট্য হলো এ মাযহাবে অন্যান্য মাযহাবের তুলনায় সহজ সরল ও অনায়াসসাধ্য। নিচে হানাফি মাযহাবের বৈশিষ্ট্য আলোচনা করা হলো-হানাফি ফিকহের কতিপয় বৈশিষ্ট্য হলো- ১. হানাফি ফিকহের মাসয়ালাসমূহ তত্ত্ব, তথ্য, হেকমত ও কল্যাণকামিতার ভিত্তি। ২. হানাফি মাযহাব অন্যান্য মাযহাবের তুলনায় সহজ-সরল ও অনায়াসসাধ্য। কারণ তিনি (ইমাম, আবু হানিফা) আল্লাহ তায়ালার বাণী- يُرِيدُ اللهُ بِكُمُ الْيُسْرَ দ্বারা দলিল গ্রহণ করে মাসয়ালা সহজ করেছেন। তাঁর মাযহাবের সহজতর একটি দৃষ্টান্ত হচ্ছে, তিনি চোরের হাত কর্তনের জন্য ১০ দিরহামের শর্তারোপ করেছেন। ৩. ইমাম আবু হানিফা (র.) মাসয়ালা উদ্ভাবন করার সময় কুরআনকে প্রাধান্য দিতেন।' এমনকি হাদিসের সাহায্য ব্যতীত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হলে তাই করতেন। ৪. হানাফি ফিকহের সকল হুকুম নসের মাধ্যমে সাব্যস্ত এবং যেক্ষেত্রে ইমামগণের মতভেদ রয়েছে সেক্ষেত্রে তিনি শক্তিশালী ও প্রামাণ্য মতটি গ্রহণ করেছেন। ৫. মানুষের পার্থিব প্রয়োজনাদি তথা লেনদেন ও আচার-আচরণের ক্ষেত্রে হানাফি ফিক্ সংগতিশীল। যেমন- তিনি বলেন, প্রাপ্তবয়স্কা কন্যা নিজ বিবাহে ইচ্ছাধীন। ৬. ফিক্ হানাফির বৃহত্তম অংশ মানুষের পার্থিব প্রয়োজনাদি পূরণে ও আচার-আচরণের ক্ষেত্রে সংগতিশীল। ৭. হানাফি মাযহাবে কুরআন ও সুন্নাহর বিধানসমূহকে অত্যন্ত দৃঢ় ও যুক্তিগ্রাহ্য দৃষ্টিকোণ হতে গ্রহণ করা হয়েছে। ৮. তাহযিব তামাদ্দুনের জন্য যা কিছু অত্যাবশ্যকীয় অন্যান্য মাযহাবের তুলনায় এতে তা সমধিক।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
নাঈমের গ্রহণকৃত মাযহাবের পরিচয় এবং উক্ত মাযহাবের বৈশিষ্ট্য আলোচনা কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর