'ঘ' চিহ্নিত স্থানের' বিষয়টি নির্ণয়পূর্বক আল্লাহর নৈকট্য হাসিলে এর তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: 'ঘ' চিহ্নিত স্থানের বিষয়টি হলো হজ। মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় নির্দিষ্ট সময়ে নির্ধারিত কাজের মাধ্যমে কাবাঘর জিয়ারত করাকে হজ বলে।হজ ইসলমের পঞ্চম রুকন। কেবলমাত্র ধনী মুসলমানদের ওপর হজ ফরজ। হজ আদায়ে আল্লাহর কাছে উপস্থিত হওয়ার অনুভূতি তৈরি হয়। মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের প্রতিটি কাজকর্মে এ ভাবধারা রাখবে যে, তারা আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবে না; তাঁর কাছে উপস্থিত হতে হবে। মুমিনদের এ অনুভূতির প্রতিফলন ঘটে হজ।মুমিন প্রতিটি কাজকর্মে আল্লাহর প্রতি যেরূপ ভরসা করবে সেরূপ কাজটি সফল করার জন্যও নিরলস প্রচেষ্টা চালাবে। হযরত আসিয়া (আ.) সন্তান ইসমাইল (আ.)-এর জন্য আল্লাহর প্রতি ভরসা করার সাথে সাথে পরিশ্রম করার শিক্ষা লাভ হয়।হজ পালনের মাধ্যমে আল্লাহর একান্ত সান্নিধ্য প্রত্যক্ষভাবে উপলব্ধি করা যায়। ইহরাম, তাওয়াফ, তালবিয়া, কুরবানিসহ হজের যাবতীয় অনুষ্ঠান পালনের মাধ্যমে মানববন্ধন প্রভুপ্রেমে গভীরভাবে আকৃষ্ট হয়। ফলে বান্দা তার প্রভুর নিবিড় সান্নিধ্য প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারে।তাই বলা যায়, হজ আদায়ের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
'ঘ' চিহ্নিত স্থানের' বিষয়টি নির্ণয়পূর্বক আল্লাহর নৈকট্য হাসিলে এর ত…
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর