শেয়ারFacebookWhatsApp

সাকিব বই পড়ে কোন শাস্ত্রের উৎপত্তি সম্পর্কে জানতে পেরেছে? ব্যাখ্যা কর।

উত্তর: সাকিব বই পড়ে ফিকাহ শাস্ত্রের উৎপত্তি সম্পর্কে জানতে পারে । ফিক্হশাস্ত্র হলো ইসলামি আইনশাস্ত্র। একটি সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়েই এ শাস্ত্রের উদ্ভব হয় । এ শাস্ত্রের মূল লক্ষ্য হলো মানুষকে আল্লাহর নির্ধারিত হুকুম আহকাম পালনের সঠিক রীতিনীতি, পদ্ধতি নির্দেশ করা এবং এর মাধ্যমে তাকে আল্লাহর সন্তুষ্টি লাভের যোগ্য করে তোলা। ইসলামের সব হুকুম-আহকামের মূল উৎস কুরআন ও সুন্নাহ। কিন্তু সর্বসাধারণের পক্ষে সরাসরি কুরআন-সুন্নাহ থেকে বিধান জেনে নিয়ে তা পালন করা সম্ভব নয়। কেননা কুরআন ও সুন্নায় বিধান পেশের ক্ষেত্রে কোনো বিষয়ভিত্তিক ধারাবাহিকতা রক্ষা করা হয় নি। একই বিষয়ের আইন একাধিক জায়গায় বর্ণনার কারণে ইসলামি আইনের অনুশীলন বাস্তবায়ন সাধারণ মানুষের জন্য অসম্ভব ছিল। এ সমস্যা দূর করে সাধারণ মানুষের জন্য ইসলামের অনুশীলন সহজসাধ্য করার লক্ষ্যে এবং যুগোপযোগী করার লক্ষ্যে ফিক্হশাস্ত্র কাজ করে। সেজন্য বলা যায়, আল্লাহর আইন অনুশীলন সহজসাধ্য করাই ফিক্হশাস্ত্রের অন্যতম উদ্দেশ্য।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

সাকিব বই পড়ে কোন শাস্ত্রের উৎপত্তি সম্পর্কে জানতে পেরেছে? ব্যাখ্যা…

উদ্দীপক

মামুন একজন রিকশাচালক। দীর্ঘতম দিন ও প্রচুর গরমের মধ্যে সে আল্লাহর একটি হুকুম পালন করতে সুবহে সাদিক হতে রাত পর্যন্ত পানাহার থেকে বিরত আছে। সে জানে এটি একমাত্র ইবাদাত, যার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। সাকিব একটি বই পড়ে জানতে পারল যে, রাসুল (সা.)-এর পূর্বেকার যুগে ফরজ, ওয়াজিব, সুন্নাত বা মুস্তাহাব নামে কোনো পরিভাষা ছিল না। যদিও কুরআন-হাদিসের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিল শব্দগুলো। পরবর্তীতে ইসলামি সাম্রাজ্যের বিস্তার লাভ করে। তখন শরিয়ত পালন অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। হিজরি দ্বিতীয় থেকে তৃতীয় শতাব্দীর মধ্যে কিছু মুজতাহিদ আলেমগণ কুরআন-হাদিসের আলোকে এবং কিয়াস ও ইজমার ভিত্তিতে কিছু ফতোয়া বা সিদ্ধান্ত দেন। তা একটি স্বতন্ত্র শাস্ত্রে পরিণত হয় । ইসলামি শরিয়ত পালনও সহজ হয় ।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2025

উত্তর

ফিক্হশাস্ত্রে প্রসিদ্ধ মাযহাব চারটি ।

উত্তর

হাদিস কুরআনের ব্যাখ্যা ও বাস্তব রূপ। সেজন্য হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়। আবার কুরআনকে বাদ দিয়ে হাদিসের ও কোনো নিজস্ব মান নেই। কুরআনের হুকুম আহকামগুলো সব বিস্তারিতভাবে ব্যাখ্যা করা নেই তা হাদিসের মাধ্যমে ব্যাখ্যা- বিশ্লেষণপূর্বক শরিয়তের বিধান হিসেবে আমাদের কাছে আসছে। যার ফলে আমরা সহজেই কুরআন বুঝতে পারি। যেমন কুরআনে বলা হয়েছে ((أقيموا الصلوة)) অর্থাৎ নামায কায়েম কর। এটুকু নির্দেশের পর হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি সালাত কায়েমের জন্য পবিত্রতা অর্জন করতে হবে, যথাযথ সময়ে নামায পড়তে হবে, রুকু, সিজদা, কিয়াম, বৈঠক সব পুঙ্খানুপুঙ্খভাবে হাদিসে ব্যাখ্যা করা হয়েছে । এভাবে কুরআনের ব্যাখ্যা হলো হাদিস।

উত্তর

সাকিব বই পড়ে ফিকাহ শাস্ত্রের উৎপত্তি সম্পর্কে জানতে পারে । ফিক্হশাস্ত্র হলো ইসলামি আইনশাস্ত্র। একটি সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য নিয়েই এ শাস্ত্রের উদ্ভব হয় । এ শাস্ত্রের মূল লক্ষ্য হলো মানুষকে আল্লাহর নির্ধারিত হুকুম আহকাম পালনের সঠিক রীতিনীতি, পদ্ধতি নির্দেশ করা এবং এর মাধ্যমে তাকে আল্লাহর সন্তুষ্টি লাভের যোগ্য করে তোলা। ইসলামের সব হুকুম-আহকামের মূল উৎস কুরআন ও সুন্নাহ। কিন্তু সর্বসাধারণের পক্ষে সরাসরি কুরআন-সুন্নাহ থেকে বিধান জেনে নিয়ে তা পালন করা সম্ভব নয়। কেননা কুরআন ও সুন্নায় বিধান পেশের ক্ষেত্রে কোনো বিষয়ভিত্তিক ধারাবাহিকতা রক্ষা করা হয় নি। একই বিষয়ের আইন একাধিক জায়গায় বর্ণনার কারণে ইসলামি আইনের অনুশীলন বাস্তবায়ন সাধারণ মানুষের জন্য অসম্ভব ছিল। এ সমস্যা দূর করে সাধারণ মানুষের জন্য ইসলামের অনুশীলন সহজসাধ্য করার লক্ষ্যে এবং যুগোপযোগী করার লক্ষ্যে ফিক্হশাস্ত্র কাজ করে। সেজন্য বলা যায়, আল্লাহর আইন অনুশীলন সহজসাধ্য করাই ফিক্হশাস্ত্রের অন্যতম উদ্দেশ্য।

উত্তর

মামুনের ইবাদাতটি হলো— সাওম। আর এর প্রতিদান সম্পর্কে মহান আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, “রোযা আমারই জন্য, আর আমিই এর প্রতিদান দেব।” (বুখারি) সাওম পালনের মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়। সব ধরনের অন্যায় কাজ (গুনাহ) বর্জন করা এবং যাবতীয় কল্যাণময় কাজ (সাওয়াবের কাজ) করার নামই তাকওয়া। এ মর্মে আল্লাহ তায়ালা এরশাদ করেছেন— “হে ইমানদারগণ! তোমাদের ওপর সাওম ফরজ করা হলো, যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের (নবিদের উম্মত) ওপর; যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার।” (সূরা আল-বাকারা : ১৮৩) সাওম পালনকারী একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সাওম পালন করে। সে কারণে আল্লাহ তায়ালা সাওম পালনকারী ব্যক্তিকে অত্যন্ত ভালোবাসেন। তাই আল্লাহ তাকে বিশেষভাবে পুরস্কৃত করবেন। সাওম পালনকারী ব্যক্তির পূর্বের গুনাহ আল্লাহ মার্জনা করে দেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যে ব্যক্তি ইমান ও আত্মবিশ্লেষণের সাথে সাওম আদায় করল সে পূর্বকৃত গুনাহ মার্জনা করিয়ে নিল।” (বুখারি ও মুসলিম) রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, “যারা রমজানের প্রথম হতে শেষপর্যন্ত সাওম রেখেছে, তারা ওই দিনের ন্যায় নিষ্পাপ হয়ে যাবে, যেদিন তাদের মাতা তাদেরকে নিষ্পাপরূপে প্রসব করেছিলেন ।” রমজান মাসে সাওম পালনকারী ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্যধারণপূর্বক সর্বপ্রকার পাপকার্য, পানাহার এবং ইন্দ্রিয় তৃপ্তি হতে বিরত থাকে। সেজন্য আল্লাহ তাআলা তাকে বেহেস্ত দান করবেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “এ মাস ধৈর্যের মাস এবং ধৈর্যের বিনিময় হচ্ছে বেহেস্ত।” (মিশকাত) সুতরাং সাওম পালনের মাধ্যমে মামুন পরকালে আল্লাহর দিদার ও চিরশান্তির আবাস জান্নাত লাভ করবে এটা দৃঢ়ভাবে প্রত্যাশা করা যায়।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।