উদ্দীপকে বর্ণিত মাওলানা আনওয়ার শাহ্ কাশ্মিরী (র)-এর বক্তব্যে ইসলামের যে বিষয়টির ইঙ্গিত পাওয়া যায়, অ চিহ্নিতপূর্বক এটি উৎপত্তির কারণ বিশ্লেষণ করো।
উত্তর: মাওলানা আনওয়ার শাহ কাশ্মিরী (র)-এর বক্তব্যে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ইলমে ফিকহের ইঙ্গিত পাওয়া যায়। যুগের প্রয়োজনেই স্বতন্ত্র শাস্ত্র হিসেবে ফিকহশাস্ত্রের উদ্ভব হয়। মহানবি (স)-এর জীবদ্দশায় এর কোনো প্রয়োজন ছিল না। তাঁর মৃত্যুর পর ইসলাম প্রসারের সাথে সাথে এর প্রয়োজনীয়তা অনুভূত হয়, যা আল্লামা আওয়ার শাহ্ কাশ্মিরী (র) এর বক্তব্যে পাওয়া যায়। উদ্দীপকে মাওলানা আনওয়ার শাহ্ কাশ্মিরী (র) বলেছেন, কুরআন বোঝা হাদিস বোঝার উপর নির্ভরশীল। আর হাদিস অনুধাবন করলে মানুষের ব্যাবহারিক জীবনে প্রয়োজনীয় আইন-কানুন তৈরির শাস্ত্র সম্পর্কে জানা যায়। যা দ্বারা ফিকহশাস্ত্রের ইঙ্গিত পাওয়া যায়। ইসলামের প্রসার ফিকহশাস্ত্রের উদ্ভবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এটি একমাত্র কারণ নয়। রাসুল (স) এর মৃত্যুর পর সাহাবিগণের যুগে এসে প্রথম ফিকহশাস্ত্রের মতো একটি বিন্যস্ত আইনি গ্রন্থ সংকলনের প্রয়োজন অনুভূত হয়। সে সময় ইসলামের প্রসারের সাথে সাথে নতুন নতুন সমস্যার উদ্ভব হতে থাকে। এই সমস্যাগুলোর ওপর তখন কুরআন-সুন্নাহর আলোকে গবেষণা হতে থাকে। পরবর্তীতে সাহাবিগণের যুগের শেষেও মুসলিম উম্মাহগণ নানা সমস্যার সম্মুখীন হয়। এরই পরিপ্রেক্ষিতে হিজরি দ্বিতীয় শতকের শুরুর দিকে ইমাম আবু হানিফার হাত ধরে ফিকহশাস্ত্রের পূর্ণাঙ্গ উদ্ভব ঘটে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মাওলানা আনওয়ার শাহ্ কাশ্মিরী (র)-এর বক্তব্যে ইসলাম…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর