শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত হাদিসটির যথার্থতা তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে বর্ণিত হাদিসটি যথার্থ ও সঠিক, যা দ্বারা ফিকহশাস্ত্রের গুরুত্ব বোঝানো হয়েছে। ইসলামি শরিয়তের ব্যাবহারিক দিকের প্রধান ভিত্তি হলো ফিকহশাস্ত্র । ফিকহ ব্যক্তির জীবন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ করতে পারে। ইসলামি হুকুম আহকাম অনুশীলনের মাধ্যমে সে আল্লাহর প্রিয়পাত্রে পরিণত হয়। সেজন্য পার্থিব জীবনে ইসলামি জীবনযাপন করে পরকালীন মুক্তি এবং পার্থিব শান্তি লাভের জন্য ফিকহের জ্ঞানার্জন অত্যাবশ্যক। এর মাধ্যমে ব্যক্তি দু'জগতেই প্রভূত কল্যাণ লাভ করতে পারে। উদ্দীপকে মাওলানা আওয়ার শাহ্ কাশ্মিরী (র) একটি হাদিস উল্লেখ করে বলেন, আল্লাহ যার মঙ্গল করতে চান, তাকে দীনের সূক্ষ্ম জ্ঞান দান করেন । দীনের সূক্ষ্ম জ্ঞান দ্বারা মূলত ফিকহের জ্ঞানকে বোঝানো হয়েছে। ফিকহ ব্যক্তির শ্রেষ্ঠত্ব ও মহত্ত্বের প্রতীক। এর চর্চা, সাধনা, গবেষণা ও জ্ঞানার্জন মানুষকে শ্রেষ্ঠ হিসেবে গড়ে তোলে। এর ফলে শরিয়তের সব বিধান সম্পর্কে জ্ঞান লাভ সম্ভব হয়। ইমাম বায়হাকি (র) বর্ণনা করেছেন, “প্রত্যেক বস্তুরই খুঁটি রয়েছে। আর দীন ইসলামের খুঁটি হলো ফিকহ”। সর্বসাধারণের জন্য দীনকে সহজবোধ্য করার এক অসাধারণ পদ্ধতি হলো ফিকহ। এর মাধ্যমেই ইসলামি হুকুম-আহকাম অনুশীলন করে আল্লাহর প্রিয়পাত্র হওয়া যায়। সর্বোপরি, ইসলামি শরিয়তের পূর্ণতা, সর্বজনীনতা, সর্বোকালোপযোগিতা এবং সর্বাধিক যৌক্তিক মানবিকতার বাস্তব নিদর্শন হলো ফিকহশাস্ত্র । সুতরাং কোনোভাবেই একে উপেক্ষা করা যায় না, এর প্রয়োজন অস্বীকার করা যায় না। এটির জ্ঞানে দীক্ষিত হওয়া মানুষ আল্লাহর প্রিয়পাত্রে পরিণত হয়।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত হাদিসটির যথার্থতা তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ …

উদ্দীপক

মাওলানা আনওয়ার শাহ কাশ্মিরী (র) বলেছেন, “কুরআন বোঝা হাদিস বোঝার উপর নির্ভরশীল। আর হাদিস অনুধাবন করলে মানুষের ব্যাবহারিক জীবনে প্রয়োজনীয় আইন-কানুন তৈরির শাস্ত্র সম্পর্কে জানা যায়।” এ প্রসঙ্গে তিনি একটি হাদিস উল্লেখ করলেন, “আল্লাহ যার মঙ্গল (কল্যাণ) করতে চান, তাকে দীনের সূক্ষ্ম জ্ঞান দান করেন।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024

উত্তর

ফিকহশাস্ত্রের জনক ইমাম আবু হানিফা (র)।

উত্তর

মানুষের সার্বিক জীবন পরিচালনার সুস্পষ্ট নির্দেশনা থাকায় আল কুরআনকে পূর্ণাঙ্গ জীবনবিধান বলা হয়। মানবজীবনের সব সমস্যার পূর্ণাঙ্গ সমাধান গ্রন্থ হলো আল কুরআন । এ গ্রন্থটি আগত-অনাগত, সব মানুষের জন্য আল্লাহ তায়ালা প্রদত্ত পূর্ণাঙ্গ জীবনবিধান । মানুষের জীবনের এমন কোনো প্রসঙ্গ, দিক ও বিষয় নেই, যা আল কুরআনে উপস্থাপন করা হয়নি। এ প্রসঙ্গে সুরা আনআমের ৩৮ নং আয়াতে আল্লাহ বলেন, 'এ কিতাবে আমি কোনো কিছু লিপিবদ্ধ করা বাকি রাখিনি।'

উত্তর

মাওলানা আনওয়ার শাহ কাশ্মিরী (র)-এর বক্তব্যে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ইলমে ফিকহের ইঙ্গিত পাওয়া যায়। যুগের প্রয়োজনেই স্বতন্ত্র শাস্ত্র হিসেবে ফিকহশাস্ত্রের উদ্ভব হয়। মহানবি (স)-এর জীবদ্দশায় এর কোনো প্রয়োজন ছিল না। তাঁর মৃত্যুর পর ইসলাম প্রসারের সাথে সাথে এর প্রয়োজনীয়তা অনুভূত হয়, যা আল্লামা আওয়ার শাহ্ কাশ্মিরী (র) এর বক্তব্যে পাওয়া যায়। উদ্দীপকে মাওলানা আনওয়ার শাহ্ কাশ্মিরী (র) বলেছেন, কুরআন বোঝা হাদিস বোঝার উপর নির্ভরশীল। আর হাদিস অনুধাবন করলে মানুষের ব্যাবহারিক জীবনে প্রয়োজনীয় আইন-কানুন তৈরির শাস্ত্র সম্পর্কে জানা যায়। যা দ্বারা ফিকহশাস্ত্রের ইঙ্গিত পাওয়া যায়। ইসলামের প্রসার ফিকহশাস্ত্রের উদ্ভবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এটি একমাত্র কারণ নয়। রাসুল (স) এর মৃত্যুর পর সাহাবিগণের যুগে এসে প্রথম ফিকহশাস্ত্রের মতো একটি বিন্যস্ত আইনি গ্রন্থ সংকলনের প্রয়োজন অনুভূত হয়। সে সময় ইসলামের প্রসারের সাথে সাথে নতুন নতুন সমস্যার উদ্ভব হতে থাকে। এই সমস্যাগুলোর ওপর তখন কুরআন-সুন্নাহর আলোকে গবেষণা হতে থাকে। পরবর্তীতে সাহাবিগণের যুগের শেষেও মুসলিম উম্মাহগণ নানা সমস্যার সম্মুখীন হয়। এরই পরিপ্রেক্ষিতে হিজরি দ্বিতীয় শতকের শুরুর দিকে ইমাম আবু হানিফার হাত ধরে ফিকহশাস্ত্রের পূর্ণাঙ্গ উদ্ভব ঘটে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত হাদিসটি যথার্থ ও সঠিক, যা দ্বারা ফিকহশাস্ত্রের গুরুত্ব বোঝানো হয়েছে। ইসলামি শরিয়তের ব্যাবহারিক দিকের প্রধান ভিত্তি হলো ফিকহশাস্ত্র । ফিকহ ব্যক্তির জীবন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ করতে পারে। ইসলামি হুকুম আহকাম অনুশীলনের মাধ্যমে সে আল্লাহর প্রিয়পাত্রে পরিণত হয়। সেজন্য পার্থিব জীবনে ইসলামি জীবনযাপন করে পরকালীন মুক্তি এবং পার্থিব শান্তি লাভের জন্য ফিকহের জ্ঞানার্জন অত্যাবশ্যক। এর মাধ্যমে ব্যক্তি দু'জগতেই প্রভূত কল্যাণ লাভ করতে পারে। উদ্দীপকে মাওলানা আওয়ার শাহ্ কাশ্মিরী (র) একটি হাদিস উল্লেখ করে বলেন, আল্লাহ যার মঙ্গল করতে চান, তাকে দীনের সূক্ষ্ম জ্ঞান দান করেন । দীনের সূক্ষ্ম জ্ঞান দ্বারা মূলত ফিকহের জ্ঞানকে বোঝানো হয়েছে। ফিকহ ব্যক্তির শ্রেষ্ঠত্ব ও মহত্ত্বের প্রতীক। এর চর্চা, সাধনা, গবেষণা ও জ্ঞানার্জন মানুষকে শ্রেষ্ঠ হিসেবে গড়ে তোলে। এর ফলে শরিয়তের সব বিধান সম্পর্কে জ্ঞান লাভ সম্ভব হয়। ইমাম বায়হাকি (র) বর্ণনা করেছেন, “প্রত্যেক বস্তুরই খুঁটি রয়েছে। আর দীন ইসলামের খুঁটি হলো ফিকহ”। সর্বসাধারণের জন্য দীনকে সহজবোধ্য করার এক অসাধারণ পদ্ধতি হলো ফিকহ। এর মাধ্যমেই ইসলামি হুকুম-আহকাম অনুশীলন করে আল্লাহর প্রিয়পাত্র হওয়া যায়। সর্বোপরি, ইসলামি শরিয়তের পূর্ণতা, সর্বজনীনতা, সর্বোকালোপযোগিতা এবং সর্বাধিক যৌক্তিক মানবিকতার বাস্তব নিদর্শন হলো ফিকহশাস্ত্র । সুতরাং কোনোভাবেই একে উপেক্ষা করা যায় না, এর প্রয়োজন অস্বীকার করা যায় না। এটির জ্ঞানে দীক্ষিত হওয়া মানুষ আল্লাহর প্রিয়পাত্রে পরিণত হয়।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।