উদ্দীপকে বর্ণিত ড. আলীর উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ড. আলীর উদ্ধৃতিতে ফিক্হশাস্ত্রের প্রয়োজনীয়তার প্রতি ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ তায়ালা মানুষের পার্থিব ও অপার্থিব জীবনে সার্বিক সফলতা অর্জনের সহায়ক জীবনবিধান কুরআনের মাধ্যমে অবতীর্ণ করেছেন। এ বিধান ব্যবহারিক জীবনে প্রতিপালনের লক্ষ্যে যে শাস্ত্রে ধর্মীয় বিধি-নিষেধসমূহ যথাযথভাবে সংকলিত হয়েছে তাকে ফিক্হশাস্ত্র বলে। ড. আলী এ শাস্ত্রের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেছেন। উদ্দীপকের ড. আলী বলেন, হযরত আবু হানিফা (র) কর্তৃক গঠিত ফিক্হ সম্পাদনা পরিষদ ৮৩ হাজার মাসয়ালার সমন্বয়ে যে ফিক্হশাস্ত্র সংকলন করেছেন তা ইসলামি শরিয়াহর অনুশীলন সহজতর করেছে। বিষয়টি উল্লেখ করেন। কেননা ফিক্হশাস্ত্র সর্বসাধারণের জন্য দীনকে সহজবোধ্য করার এক অসাধারণ পদ্ধতি। কুরআন ও হাদিসে ইসলামি জীবনব্যবস্থা ধারাবাহিকভাবে সুবিন্যস্ত অবস্থায় নেই। কাজেই আহকামে শরিয়ত গুছিয়ে গ্রন্থাকারে লিপিবদ্ধ করা না হলে, মুসলিমদের পক্ষে আল্লাহর আইন অনুযায়ী জীবন গড়ে তোলা সম্ভব হবে না। অপরদিকে ফিক্হশাস্ত্রের মাধ্যমে সব দেশ ও কালের মানুষ অত্যন্ত সহজ ও স্বাচ্ছন্দ্যে দীনের অনুশীলন করতে পারবে। উপরের আলোচনার আলোকে বলা যায়, ফিক্হশাস্ত্র ইসলামি শরিয়তের অনুশীলনে সহজসাধ্যতা ও গতিশীলতা আনয়ন করেছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ড. আলীর উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর