জনাব 'ঢ' সাহেবের মনোভাব কীরূপ হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব 'ঢ' সাহেবের মনোভাব মাযহাব পরিপন্থি। ইসলামি শরিয়তের মূল উৎস দুইটি হলো— কুরআন ও সুন্নাহ। কুরআন সরাসরি মহান আল্লাহ তায়ালার বাণী। আর সুন্নাহ হলো রাসুল (স) কর্তৃক প্রদর্শিত জীবন চলার পদ্ধতি। আমরা কুরআনের ব্যাখ্যা— বিশ্লেষণ সুন্নাহের মাধ্যমে পেয়ে থাকি। এ দুটি মূলনীতির আলোকে মুজতাহিদগণ যে মাসআলা-মাসায়েল বের করেন তাই মাযহাব । ইসলামি শরিয়ত মানতে হলে মাসআলাগুলো মেনে চলতে হবে। অথচ 'জনাব 'ঢ' এ বিষয়টি অগ্রাহ্য করেন। উদ্দীপকে জনাব 'ঢ' তার বক্তব্যের মাধ্যমে বুঝিয়েছেন, তিনি শুধু কুরআন ও হাদিসকে গুরুত্ব দেন। কিন্তু মাযহাব মানেন না। তার এ মনোভাবটি সঠিক নয়। কেননা কুরআনে বর্ণিত ভাষা ও শব্দচয়ন ভাবগম্ভীর ও সংক্ষিপ্ত। আর হাদিস হলো রাসূল (স)-এর কথা, কাজ ও সমর্থন। তাই বর্তমানকালের নিত্য-নতুন সমস্যার স্পষ্ট সমাধান মানুষ হাদিস পড়ে পূর্ণাঙ্গ ধারণা নিতে পারে না। এক্ষেত্রে মুজতাহিদগণের মাসয়ালার প্রয়োজন পড়ে। এক্ষেত্রে মাযহাব অনুসরণের মাধ্যমে মানুষ এসব সমস্যার সমাধান পেতে পারে। যদিও শরিয়তের হুকুম পালনে মাযহাবের কিছুটা পদ্ধতিগত ভিন্নতা রয়েছে, তবুও যেকোনো একটি মাযহাব অনুসরণ করা আবশ্যক। নতুবা শরিয়তের বিধান ভালোভাবে পালন করা সম্ভব নয়। তাই জনাব 'ঢ'-এর মাযহাব অস্বীকার করার বিষয়টি মোটেই সমর্থনযোগ্য নয়।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জনাব 'ঢ' সাহেবের মনোভাব কীরূপ হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর