১৫০ হিজরিতে জন্মগ্রহণকারী ইসলামি মনীষীর পরিচয় দাও।
উত্তর: ১৫০ হিজরিতে জন্মগ্রহণকারী ইসলামি মনীষী ইমাম শাফেয়ি (র.)।১৫০ হিজরি সনে ফিলিস্তিনের ঐতিহাসিক গাজা বা আসকালান শহরে ইমাম শাফেয়ি (র.) জন্মগ্রহণ করেন। তাঁর পূর্বপুরুষ স্বনামধন্য ওসমান ইবনে শাফে-এর নামানুসারে তাঁকে শাফেয়ি বলা হয়। তিনি ছিলেন তীক্ষ্ণ মেধা ও বিস্ময়কর প্রতিভার অধিকারী। ইমাম শাফেয়ি (র.) হানাফি ও মালেকি মাযহাবের ফকিহ আলেমগণের সমন্বয়ে মধ্যমপন্থি একটি মাযহাব প্রবর্তন করেন। এটিকেই শাফেয়ি মাযহাব বলা হয়।ইমাম শাফেয়ি (র.) কিতাবুল উম্ম নামে ফিকশাস্ত্রের মূলনীতির ওপর একটি প্রসিদ্ধ কিতাব রচনা করেন। এটিকে উসূলে ফিকহের প্রথম কিতাব হিসেবে গণ্য করা হয়। এতে অনেক হাদিসও বর্ণিত আছে। তাঁর রচিত কিতাবের সংখ্যা সর্বমোট ১১৪ খানা। ইমাম শাফেয়ি (র.) ইলমুল ফিক্ সংকলন ও মাযহাব প্রতিষ্ঠার মাধ্যমে মুসলিম জাহানে চিরস্মরণীয়, বরণীয় ও অনুকরণীয় হয়ে আছেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
১৫০ হিজরিতে জন্মগ্রহণকারী ইসলামি মনীষীর পরিচয় দাও।
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর