উদ্দীপকে বর্ণিত মনীষীর ফিকাহশাস্ত্রে তাঁর অবদান মূল্যায়ন কর।
উত্তর: ফিকহশাস্ত্রে ইমাম আবু হানিফা (র.)-এর অবদান অবিস্মরণীয়।ইমাম আবু হানিফা (র.) সর্বপ্রথম ফিশাস্ত্র রচনা ও সংকলনের হস্ত প্রসারিত করে উদ্ভূত সমস্যার সমাধানপূর্বক ইসলামি বিধিবিধান ও তাহযিব তামাদ্দুনকে অম্লান ও অক্ষত রাখেন। এ অসামান্য অবদানের জন্য তাকে ফিক্হশাস্ত্রের জনক বলা হয়।ইমাম আবু হানিফা (র.) মাসয়ালার সমাধানকল্পে তাঁর প্রধান ৪০ জন শিষ্য নিয়ে ফিকাহ সম্পাদনা বোর্ড গঠন করেন। সুদীর্ঘ ২২ বছরের অক্লান্ত সাধনাবলে তিনি ৪০ সদস্যবিশষ্ট বোর্ড গঠন করে ৮৩ হাজার মাসয়ালা সংবলিত কুতুবে হানাফিয়্যাহ নামে একটি বিশাল পাণ্ডুলিপি সম্পাদন করেন।ইমাম আবু হানিফা (র.) সর্বপ্রথম ইলমে ফিকাহ সংকলনের মাধ্যমে এবং তা সর্বাধিক যুক্তিযুক্ত ও শক্তিশালী দলিলের ভিত্তিতে স্থাপন করায় দলে দলে লোকজন তাঁর অনুসরণ ও অনুকরণ করতে থাকে। তাঁর মাযহাবের নাম হয় হানাফি মাযহাব। উল্লেখ্য, এ মাযহাব শক্তিশালী ও যুক্তিযুক্ত বলেই বিশ্বের তিন-চতুর্থাংশ মুসলমান এ মাযহাবের অনুসারী।সর্বোপরি, ইমাম আবু হানিফা (র.) ছিলেন ফিক্হ জগতের প্রদীপ্ত সূর্য, ইমামুল আইম্মা।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মনীষীর ফিকাহশাস্ত্রে তাঁর অবদান মূল্যায়ন কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর