রহমতুল্লাহ কোন বিষয়ে পড়াশুনা করছে? ব্যাখ্যা করো।
উত্তর: রহমতুল্লাহ ফিক্হশাস্ত্র বিষয়ে পড়াশোনা করছে। ফিক্হ অর্থ অনুধাবন করা, বুঝতে পারা। কুরআন-সুন্নাহ থেকে বিবেক- বুদ্ধি দ্বারা উদ্ঘাটিত জ্ঞানকে ফিক্হ বলে। ফিকহের উৎস চারটি। যথা— ১. কুরআন, ২. হাদীস, ৩. ইজমা ও ৪. কিয়াস। ফিক্হশাস্ত্র এ উৎসসমূহের আলোকে মাসয়ালা প্রদান করে নীতিমালা প্রণয়ন করে। যা রহমতুল্লাহর অধ্যয়নকৃত বিষয়েও পরিলক্ষিত হয়। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী রহমতুল্লাহ এমন বিষয়ে অনার্স করছে, যার মাধ্যমে সে কুরআন, হাদীস, ইজমা ও কিয়াসের দ্বারা উদ্ভাবিত শরিয়তের ব্যাবহারিক মাসয়ালা সম্পর্কে জ্ঞান অর্জন করছে। তার অধ্যয়নকৃত এ বিষয়টি হলো ফিক্হ। কেননা, ফিক্হশাস্ত্রেই শরিয়তের ব্যাবহারিক বিষয়সমূহের ব্যাপারে মাসয়ালা প্রদান করা হয়েছে। আর মাসয়ালা প্রণয়নের ক্ষেত্রে ফিক্হশাস্ত্র উল্লিখিত চারটি উৎসসমূহকেই অনুসরণ করে। সুতরাং রহমতুল্লাহর অধ্যয়নকৃত বিষয়টি হলো ফিক্হশাস্ত্র।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
রহমতুল্লাহ কোন বিষয়ে পড়াশুনা করছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর