শেয়ারFacebookWhatsApp

বিভাগের শিক্ষকদের অনুসৃত দুটি মাযহাবের মধ্যে কোনটিকে তুমি অধিক মানবিক মনে কর? মাযহাব দুটি চিহ্নিতপূর্বক তোমার মতামত বিশ্লেষণ করো।

উত্তর: বিভাগের শিক্ষকদের অনুসৃত দুটি মাযহাব তথা মালিকি মাযহার ও হানাফি মাযহাবের মধ্যে হানাফি মাযহাবকে আমি অধিক মানবিক মনে করি। হানাফি মাযহাবের প্রবর্তক হলেন ইমাম আবু হানিফা (র)। অন্যান্য মাযহাবের তুলনায় এ মাযহাব একান্তই সহজ ও অনায়াসসাধ্য। এ মাযহাবের বিধানানুযায়ী এক স্বর্ণমুদ্রার কম চুরি করলে অথবা চোর শিশু হলে হাত না কাটার বিধান দেওয়া হয়েছে। অপরদিকে মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা হলেন ইমাম মালিক (র)। যিনি মদিনায় জন্মগ্রহণ করেন। উদ্দীপকে এ দুটি মাযহাব সম্পর্কে বলা হয়েছে। উদ্দীপকে দুইটি মাযহাবের বিশেষণ তুলে ধরা হয়েছে। এর মধ্যে একটিতে এক স্বর্ণমুদ্রার কম চুরি করলে হাত না কাটার বিধান দেওয়া হয়েছে। অপরটিতে বিভাগের দুজন শিক্ষকের অনুসৃত এমন একটি মাযহাবের কথা বলা হয়েছে। যে মাযহাবে তারা মদিনাবাসী ইমামকে অনুসরণ করেন। অর্থাৎ, প্রথমটি হানাফি মাযহাব এবং দ্বিতীয়টি মালিকি মাযহাব। আর এ দুইয়ের মধ্যে হানাফি মাযহাব হলো অধিকতর মানবিক। কেননা এ মাযহাবে ইসতিহসান নীতি প্রবর্তনের মাধ্যমে অধিকতর মানবিক বিধান প্রবর্তন করা হয় । অপরদিকে মালিকি মাযহাবে ইসতিসলাহ নীতি গ্রহণ করা হয়। হানাফি মাযহাবের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি সহজসাধ্য এবং মানবিক বিধান প্রবর্তনের ওপর গুরুত্বারোপ করে। অপরদিকে, মালিকি মাযহাবে মদিনাবাসীদের আমলের ওপর গুরুত্বারোপ করা হয়েছে এবং জনকল্যাণের ভিত্তিতে নীতি প্রবর্তন করেছে। সুতরাং সার্বিক প্রেক্ষিত বলা যায়, মালিকি মাযহাবের তুলনায় হানাফি মাযহাব অধিকতর মানবিক। যা চুরির শাস্তির বিধান বিশ্লেষণ করলেই প্রতীয়মান হয়ে যায়।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

বিভাগের শিক্ষকদের অনুসৃত দুটি মাযহাবের মধ্যে কোনটিকে তুমি অধিক মানব…

উদ্দীপক

রহমতুল্লাহ ইসলামি বিশ্ববিদ্যালয়ে একটি বিষয়ে অনার্সের ছাত্র। সে বিষয়টিতে কুরআন, হাদিস, ইজমা ও কিয়াসের মাধ্যমে উদ্ভাবিত ইসলামের ব্যাবহারিক মাসয়ালা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারছে। তার বিভাগের দুজন শিক্ষক ইমামদের মতপার্থক্য আছে এমন মাসয়ালায় মদিনাবাসী ইমামকে অনুসরণ করেন। অবশিষ্ট সকল শিক্ষক একটি মাযহাবের অনুসারী, যেটিতে এক স্বর্ণ মুদ্রার কম অর্থ চুরি করলে হাত না কাটার বিধান রয়েছে।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

হাম্বলি মাযহাব বলতে ইমাম আহমদ বিন হাম্বল প্রতিষ্ঠিত মাযহাবকে বোঝায়।

উত্তর

দীন সম্পর্কে জানার জন্য ফিক্হশাস্ত্রের গুরুত্ব অপরিসীম, ফিক্হশাস্ত্রকে দীনের স্তম্ভ বলা হয়। ইসলামি আইনশাস্ত্রের নাম ফিক্হ। ফিক্হর গুরুত্ব সম্পর্কে রাসুল (স) বলেন— 'প্রত্যেক বস্তুরই খুঁটি রয়েছে, আর দীনের খুঁটি হলো ফিক্হ। (তাবরানি) বস্তুত কুরআন ও হাদিসে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তাসম সূক্ষ্ম জ্ঞানসমূহকে বিন্যস্ত করে আমলের উপযোগী করার জন্য ইলমে ফিকহের বিকল্প নেই।

উত্তর

রহমতুল্লাহ ফিক্হশাস্ত্র বিষয়ে পড়াশোনা করছে। ফিক্হ অর্থ অনুধাবন করা, বুঝতে পারা। কুরআন-সুন্নাহ থেকে বিবেক- বুদ্ধি দ্বারা উদ্ঘাটিত জ্ঞানকে ফিক্হ বলে। ফিকহের উৎস চারটি। যথা— ১. কুরআন, ২. হাদীস, ৩. ইজমা ও ৪. কিয়াস। ফিক্হশাস্ত্র এ উৎসসমূহের আলোকে মাসয়ালা প্রদান করে নীতিমালা প্রণয়ন করে। যা রহমতুল্লাহর অধ্যয়নকৃত বিষয়েও পরিলক্ষিত হয়। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী রহমতুল্লাহ এমন বিষয়ে অনার্স করছে, যার মাধ্যমে সে কুরআন, হাদীস, ইজমা ও কিয়াসের দ্বারা উদ্ভাবিত শরিয়তের ব্যাবহারিক মাসয়ালা সম্পর্কে জ্ঞান অর্জন করছে। তার অধ্যয়নকৃত এ বিষয়টি হলো ফিক্হ। কেননা, ফিক্হশাস্ত্রেই শরিয়তের ব্যাবহারিক বিষয়সমূহের ব্যাপারে মাসয়ালা প্রদান করা হয়েছে। আর মাসয়ালা প্রণয়নের ক্ষেত্রে ফিক্হশাস্ত্র উল্লিখিত চারটি উৎসসমূহকেই অনুসরণ করে। সুতরাং রহমতুল্লাহর অধ্যয়নকৃত বিষয়টি হলো ফিক্হশাস্ত্র।

উত্তর

বিভাগের শিক্ষকদের অনুসৃত দুটি মাযহাব তথা মালিকি মাযহার ও হানাফি মাযহাবের মধ্যে হানাফি মাযহাবকে আমি অধিক মানবিক মনে করি। হানাফি মাযহাবের প্রবর্তক হলেন ইমাম আবু হানিফা (র)। অন্যান্য মাযহাবের তুলনায় এ মাযহাব একান্তই সহজ ও অনায়াসসাধ্য। এ মাযহাবের বিধানানুযায়ী এক স্বর্ণমুদ্রার কম চুরি করলে অথবা চোর শিশু হলে হাত না কাটার বিধান দেওয়া হয়েছে। অপরদিকে মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা হলেন ইমাম মালিক (র)। যিনি মদিনায় জন্মগ্রহণ করেন। উদ্দীপকে এ দুটি মাযহাব সম্পর্কে বলা হয়েছে। উদ্দীপকে দুইটি মাযহাবের বিশেষণ তুলে ধরা হয়েছে। এর মধ্যে একটিতে এক স্বর্ণমুদ্রার কম চুরি করলে হাত না কাটার বিধান দেওয়া হয়েছে। অপরটিতে বিভাগের দুজন শিক্ষকের অনুসৃত এমন একটি মাযহাবের কথা বলা হয়েছে। যে মাযহাবে তারা মদিনাবাসী ইমামকে অনুসরণ করেন। অর্থাৎ, প্রথমটি হানাফি মাযহাব এবং দ্বিতীয়টি মালিকি মাযহাব। আর এ দুইয়ের মধ্যে হানাফি মাযহাব হলো অধিকতর মানবিক। কেননা এ মাযহাবে ইসতিহসান নীতি প্রবর্তনের মাধ্যমে অধিকতর মানবিক বিধান প্রবর্তন করা হয় । অপরদিকে মালিকি মাযহাবে ইসতিসলাহ নীতি গ্রহণ করা হয়। হানাফি মাযহাবের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি সহজসাধ্য এবং মানবিক বিধান প্রবর্তনের ওপর গুরুত্বারোপ করে। অপরদিকে, মালিকি মাযহাবে মদিনাবাসীদের আমলের ওপর গুরুত্বারোপ করা হয়েছে এবং জনকল্যাণের ভিত্তিতে নীতি প্রবর্তন করেছে। সুতরাং সার্বিক প্রেক্ষিত বলা যায়, মালিকি মাযহাবের তুলনায় হানাফি মাযহাব অধিকতর মানবিক। যা চুরির শাস্তির বিধান বিশ্লেষণ করলেই প্রতীয়মান হয়ে যায়।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।