আবির ও রাহিক যে ইবাদতটি পালন করে তার বর্ণনা দাও।
উত্তর: আবির ও রাহিক হজ পালন করেছে। ইসলাম যে পাঁচটি মূলভিত্তি বা স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত তার মধ্যে হজ অন্যতম। হজ একটি ফরজ ইবাদত। আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে নির্ধারিত নিয়মে পবিত্র কাবাঘর ও সংশ্লিষ্ট স্থানসমূহ প্রদক্ষিণ করাকে হজ বলে। উদ্দীপকে বর্ণিত আবির তাঁর ছেলে রাহিককে নিয়ে পবিত্র মক্কা নগরীতে গিয়ে বিশ্বের অন্যান্য মুসলিমদের সাথে কাবাঘর তাওয়াফ, সাফা-মারওয়া সায়ী, আরাফায় অবস্থানসহ অন্যান্য ইবাদত পালন করে। যা হজকে ইঙ্গিত করে। কেননা সুস্থ, প্রাপ্তবয়স্ক, স্বাধীন এবং প্রয়োজনীয় অর্থ ও সামর্থ্য আছে, এমন মুসলিম ব্যক্তির ওপর আল্লাহ তায়ালা সারাজীবনে একবার হজ পালন করা ফরজ করেছেন। আর হজ পালন করার জন্য একজন মুসলিমকে বছরের নির্দিষ্ট দিনে অর্থাৎ জিলহজ মাসের নির্ধারিত দিনসমূহে মক্কায় গমন করতে হয়। দুনিয়া ও আখিরাতে হাজিদের সম্মান ও মর্যাদা অনেক বেশি। রাসুল (স) বলেন, 'কবুল হজের প্রতিদান বেহেশত ছাড়া আর কিছুই নয়।' (সুনানে নাসাঈ) সর্বোপরি বলা যায়, আবির ও তার ছেলে রাহিক ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হজ পালন করেছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
আবির ও রাহিক যে ইবাদতটি পালন করে তার বর্ণনা দাও।
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর