রাহিকের প্রশ্নে যে বিষয়টি ফুটে উঠেছে শরিয়াতের বিধানাবলী পালনে তার গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: রাহিকের প্রশ্নে মাযহাবের বিষয়টি ফুটে উঠেছে, শরিয়তের বিধানাবলী পালনে যার গুরুত্ব অপরিসীম। মাযহাব শব্দের অর্থ চলার পথ, ধর্মমত, বিশ্বাস ইত্যাদি। সাধারণভাবে বলা যায়, ইসলামি শরিয়তের বিভিন্ন আইন-কানুন, আমল, লেনদেন, পারস্পরিক মেলামেশা ও ইবাদত সম্পর্কিত মৌলিক আকিদাগত বিষয় অভিন্ন রেখে এগুলোর ব্যবহারিক দিক ও শাখা-প্রশাখাতে যথাযথ যোগ্যতাসম্পন্ন মুজতাহিদদের বিভিন্ন মতামত প্রকাশের পরিপ্রেক্ষিতে যেসব ভিন্ন ভিন্ন মতবাদ গড়ে উঠেছে তাকে মাযহাব বলে। উদ্দীপকে বর্ণিত রয়েছে যে, রাহিক মক্কায় নামাজ আদায় করার সময় দেখতে পায় যে বিভিন্ন দেশের মানুষ বিভিন্নভাবে নামাজ আদায় করছে। এর কারণ জানতে চাইলে তার পিতা তাকে বলে- এটি বিভিন্ন ইমামের গবেষণার ফল । ইসলামি গবেষকদের মতে, যে পদ্ধতিসমূহ অনুসরণ করে নামাজ আদায় করা হচ্ছে সবগুলোই সঠিক। কেননা, ইসলামি আইন-কানুন ও ইবাদত সম্পর্কিত মৌলিক বিষয়সমূহ ব্যতীত সেগুলোর শাখা-প্রশাখাতে মুসলিম আইনবিশারদগণের বিভিন্ন মতামত পাওয়া যায়। আর এভাবে পৃথিবীতে প্রধানত চারটি মাযহাবের প্রসার ঘটে। মাযহাবের মাধ্যমে সাধারণ মানুষের জন্য শরিয়ত তথা কুরআন-সুন্নাহর বিধান পালন করা সহজ হয়েছে। তবে এক্ষেত্রে উল্লেখ্য যে, মাযহাব বিভিন্ন হলেও ইসলামের মৌলিক বিধানাবলি সর্বক্ষেত্রে অভিন্ন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
রাহিকের প্রশ্নে যে বিষয়টি ফুটে উঠেছে শরিয়াতের বিধানাবলী পালনে তার…
উদ্দীপক
সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর