দ্বিতীয় ব্যক্তির পরিচয় ও তার মাযহাবের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় ব্যক্তি হলেন ইমাম শাফেয়ী (রহ.)। ইমাম শাফেয়ি (র.) মক্কার বিখ্যাত কুরাইশ বংশে ১৫০ হিজরিতে জন্মগ্রহণ করেন। দু বছর হতেই তাঁর প্রতি বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়। মাত্র পনেরো বছর বয়সে তিনি হাদিস, তাফসির ও ফিক্হশাস্ত্রে অগাধ ব্যুৎপত্তি অর্জন এবং একজন সম্মানিত ওস্তাদের পদমর্যাদায় সম্মান ও খ্যাতি অর্জন করেন। তাঁর ধীশক্তি ছিল কল্পনাতীত। হিজরি ১৮৯ সনে ৪৮ বছর বয়সে তিনি বাগদাদ গমন করেন। কিছুকাল সেখানে শিক্ষকতা করার পর তিনি মিসরে চলে আসেন এবং একাগ্রচিত্তে ফিক্হশাস্ত্র সংকলনের কাজে আত্মনিয়োগ করেন। তাঁর রচিত ফিক্হশাস্ত্রের ওপর প্রসিদ্ধ গ্রন্থ রয়েছে। উসূলে ফিক্হশাস্ত্রের তিনিই স্থপতি। তিনিই হচ্ছেন শাফেয়ি মাযহাবের প্রতিষ্ঠাতা। ২০৪ হিজরি সনে তিনি ইহলোক ত্যাগ করেন। উদ্দীপকে বর্ণিত হয়েছে, ইলমে ফিকহের শীর্ষস্থানীয় চারটি মাযহাবের অন্যতম হলো শাফেয়ি মাযহাব। তিনি ১৯৫ হিজরিতে এ মাযহাব প্রতিষ্ঠা করেন । এটি একটি মধ্যপন্থি মাযহাব। শাফেয়ি মাযহাবের কিছু বৈশিষ্ট্য যথা— ১. মহাগ্রন্থ আল-কুরআনকে সর্বাগ্রে স্থান দিতেন। ২. হাদিস দ্বারা দলিল গ্রহণের ক্ষেত্রে বর্ণনাকারীর নির্ভরযোগ্যতা যাচাই করতেন। ৩. মদিনার হাদিসকে তিনি নিঃশর্তে গ্রহণ করতেন। ৪. কিয়াসের নীতি তিনি খুব কমই গ্রহণ করেছেন। ৫. তার ফিকহের মধ্যে কুরআন ও হাদিসকে রাখা হয়েছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
দ্বিতীয় ব্যক্তির পরিচয় ও তার মাযহাবের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর