উদ্দীপকটি ফিকহশাস্ত্রের যে মহান ইমামকে নির্দেশ করে তাঁর অবদান মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে ফিক্হশাস্ত্রের মহান ইমাম অর্থাৎ ইমাম আবু হানিফাকে নির্দেশ করে, ফিক্হশাস্ত্রে যার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ইমাম আবু হানিফার মূল নাম নুমান বিন সাবিত। আবু হানিফা তাঁর কুনিয়ত বা উপনাম। তার উপাধি ইমাম আযম। হিজরি ৮০ সালে তিনি কুকা নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি ইসলামের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করে গেছেন যার ফল মানুষ এখনও ভোগ করতে পারছে। ফিকহশাস্ত্রে তাঁর অবদান অনেক। তাঁর প্রবর্তিত মাযহাবের কারণেই সাধারণ মানুষ ইসলামের বিধি-বিধান সহজে পালন করতে পারছে। তিনি হাম্মাদের নিকট ১০ বছর যাবত মাসআলা বিষয়ে জ্ঞান অর্জন করেন। খুব অল্প বয়সেই কুরআন ও হাদীসের অগাধ ইলমের অধিকারী হন। ইমাম আবু হানিফাই প্রথমে ফিক্হকে স্বতন্ত্র শাস্ত্র হিসেবে পরিচয় করিয়ে দেন। তিনি সুদীর্ঘ ২২ বছর অক্লান্ত সাধনা করে ৮৩ হাজার মাসয়ালা সংবলিত 'কিতাবুল হানাফি' নামে একটি গ্রন্থ রচনা করেন। এজন্যই তাকে ফিকহশাস্ত্রের জনক বলা হয়। তার প্রতিষ্ঠিত মাযহাব অন্যান্য মাযহাবের তুলনায় অধিক শক্তিশালী। এজন্য বর্তমান বিশ্বে অধিকাংশ মুসলিম তার প্রতিষ্ঠিত মাযহাব অনুসরণ করেন। আব্বাসীয় খিলাফতের প্রতিষ্ঠাতা আল মনসুরের সাথে কিছু বিষয় নিয়ে আবু হানিফার সাথে মতপার্থক্য হয়। তখন এক পর্যায়ে খলিফা তাঁকে কারাবদ্ধ করে অনেক নির্যাতন করেন ও বিষ পান করিয়ে ১৫ হিজরিতে হত্যা করেন। তাই পরিশেষে বোঝা যায়, ফিকহশাস্ত্রের জনক ইমাম আবু হানিফা ইসলামের জন্য অনেক অবদান রেখেছেন ।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকটি ফিকহশাস্ত্রের যে মহান ইমামকে নির্দেশ করে তাঁর অবদান মূল্য…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর