জনাব 'ব' কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন? বিষয়টির গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: জনাব 'ব' ফিক্হশাস্ত্রের প্রতি ইঙ্গিত করেছেন। ইসলামি শরিয়াত ফিকহের গুরুত্ব অপরিসীম। ফিক্হ হলো কুরআন-সুন্নাহ থেকে বিবেক-বুদ্ধি দ্বারা উদ্ঘাটিত জ্ঞান । ইসলামি বিধি-বিধান ও মূলনীতির প্রধান উৎস হলো কুরআন মাজিদ ও হাদিস। কিন্তু এ উৎস দুটিতে ইসলামি আইন-কানুন ধারাবাহিকভাবে বিন্যস্ত করা হয়নি। বরং কুরআন-হাদিসের বিস্তৃত অঙ্গনে বিক্ষিপ্ত আকারে এ বিধিবিধান গ্রন্থিত ছিল। এরই পরিপ্রেক্ষিতে মুসলিম মনীষীদের নিষ্ঠা ও আন্তরিক গবেষণায় স্বতন্ত্ররূপে ফিকাহশাস্ত্রের যাত্রা শুরু হয়। জনাব 'ব' এর আলোচনাতেও ফিক্হশাস্ত্রের বিষয়টি ফুটে উঠেছে। উদ্দীপকে জনাব 'ব' বলেন, ইসলামি বিধি-বিধান ও মূলনীতির প্রধান উৎস কুরআন মাজিদ ও হাদিস। কিন্তু এ উৎস দুটিতে ইসলামি আইন-কানুন ধারাবাহিকভাবে বিন্যস্ত না হওয়ার ফলে সাধারণ মানুষ ও অনারবদের জন্য বিধান গ্রহণ অসম্ভব হয়ে দেখা দিয়েছিল। এরই পরিপ্রেক্ষিত্রে মুসলিম মনীষীদের নিষ্ঠা ও আন্তরিকতাপূর্ণ গবেষণায় ইসলামি আইনবিজ্ঞান স্বতন্ত্ররূপে যাত্রা শুরু করে। যা স্পষ্টভাবে ফিক্হশাস্ত্রের দিকে নির্দেশ করে । ইসলামি বিধান নির্ধারণে ইলমে ফিকহ অন্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । কেননা ফিক্হশাস্ত্র ইসলামি শরিয়তের ব্যবহারিক দিকের প্রধান ভিত্তি। সর্বসাধারণের জন্য দীনকে সহজবোধ্য করার এ এক অসাধারণ পদ্ধতি। কাজেই জীবনব্যবস্থা সংবলিত আহকামে শরিয়ত গ্রন্থকারে লিপিবদ্ধ করা না হলে সাধারণ মানুষের পক্ষে আল্লাহর আইন অনুযায়ী জীবন গড়ে তোলা সম্ভবপর হবে না । তাছাড়া ফিকহের মাধ্যমে সব দেশ ও কালের মুসলিমগণ অত্যন্ত সহজ ও স্বাচ্ছন্দ্যে দীনের অনুশীলন করতে পারেন। এ প্রসঙ্গে ইমাম বায়হাকি (র) বলেন, “প্রত্যেক বস্তুরই খুঁটি রয়েছে। আর এ দীন ইসলামের খুঁটি হলো ফিকহ।' সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, জনাব 'ব' এর আলোচনার বিষয় ছিলো ফিকহশাস্ত্র। ইসলামি হুকুম আহকাম উদঘাটনে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
জনাব 'ব' কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন? বিষয়টির গুরুত্ব বিশ্লেষণ…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর