উদ্দীপকে বর্ণিত ইমামের ফিকহশাস্ত্রে অবদান মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে ইমাম আবু হানিফার কথা বলা হয়েছে, ফিক্হশাস্ত্রে যার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ইমাম আবু হানিফার মূল নাম নুমান বিন সাবিত। আবু হানিফা তার কুনিয়াত বা উপনাম । তার উপাধি ইমাম আজম। হিজরি ৮০ সালে তিনি কুফা নগরীতে জন্মগ্রহণ করেন। উদ্দীপকে তার কথা আলোকপাত করা হয়েছে। উদ্দীপকে মুফতি জাকির হোসাইন খুতবার আলোচনায় বলেন, এমন এক মনীষী ছিলেন যিনি ৮০ হিজরিতে ইরাকের কুফা নগরে জন্মগ্রহণ করেন। ফিকহশাস্ত্রে অক্লান্ত পরিশ্রম, কঠোর সাধনা ও নিরলস গবেষণার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। ইমাম সাহেবের বক্তব্যে আবু হানিফার কথা প্রকাশ পায়। তিনি ইসলামের জন্য গুরুত্বপূর্ণ কাজ করে গেছেন। তিনি প্রথমে ফিক্হকে স্বতন্ত্র শাস্ত্র হিসেবে পরিচয় করিয়ে দেন। তিনি সুদীর্ঘ ২২ বছর অক্লান্ত সাধনা করে ৮৩ হাজার মাসয়ালা সংবলিত 'কিতাবুল হানাফি' নামে একটি গ্রন্থ রচনা করেন। এজন্য তাকে ফিকাহশাস্ত্রের জনক বলা হয়। তার প্রতিষ্ঠিত মাযহাব অন্যান্য মাযহাবের তুলনায় অধিক শক্তিশালী । সুতরাং উদ্দীপকে বর্ণিত ইমামের ফিকাহশাস্ত্রে অবদান অপরিসীম।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত ইমামের ফিকহশাস্ত্রে অবদান মূল্যায়ন করো।
উদ্দীপক
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর