মাসালা গ্রন্থ আসলে কী? এর গুরুত্ব আলোচনা কর।
উত্তর: মাসলা গ্রন্থ হলো ইসলামের বিধিবিধান সংবলিত ফিকহ শাস্ত্র। সাধারণ মানুষ কুরআন হাদিসের পাণ্ডিত্য অর্জন করতে পারে না। তাই যারা জ্ঞানচর্চায় আত্মনিবেশ করে তারা ইসলামের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ে গবেষণা করে একটি সমাধানসূচক বা জীবন পরিচালনার মূলনীতি তৈরি করে অবশ্যই কুরআন ও সুন্নাহানুসারে তাই মাসয়ালা বা ফিকহ্ গ্ৰন্থ। মূলত কুরআন ও হাদিস হতে ফিকহশাস্ত্রের উৎপত্তি। এ ব্যাপারে স্বয়ং আল্লাহ বলেন, “ইমানদারগণের প্রত্যেক জনপদ হতে এক একটি ক্ষুদ্র দল দ্বীন শিক্ষার উদ্দেশ্য বের হয়ে পড়ে না কেন? যেন তারা স্বজাতির নিকট প্রত্যাবর্তন করে তাদেরকে আল্লাহর শাস্তির ভীতি প্রদর্শন করতে পারে। হতে পারে তারা ভীত হবে তথা আল্লাহর নাফলমানি হতে বিরত থাকবে।” (সূরা তাওবা : ১২২ ) সুতরাং কুরআন হাদিস গবেষণা করে এর সূক্ষ্ম ও নিগূঢ় অর্থ বুঝে শরিয়তের নানা সমস্যা সমাধানের জন্য যে গ্রন্থ রচিত তাই মাসয়ালা গ্রন্থ বা ফিকহ শাস্ত্র । তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত মাসয়ালা গ্রন্থটি হলো ফিকহ শাস্ত । ইসলামি জীবন ব্যবস্থায় যার গুরুত্ব অপরিসীম।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
মাসালা গ্রন্থ আসলে কী? এর গুরুত্ব আলোচনা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর