উদ্দীপকে আমিন যে বিষয়ে জ্ঞান অর্জন করছে তা চিহ্নিতকরণপূর্বক বিষয়টির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে আমিন যে বিষয়ে জ্ঞান অর্জন করছে তা হলো— ইলমুল ফিকহ বা ফিকহ শাস্ত্র। ইসলামি শরিয়তে ফিকহের প্রয়োজনীয়তা অপরিসীম। ফিক্হ হলো কুরআন-সুন্নাহ থেকে বিবেক-বুদ্ধি দ্বারা উদ্ঘাটিত জ্ঞান। ইসলামি বিধি-বিধান ও মূলনীতির প্রধান উৎস হলো কুরআন মাজিদ ও হাদিস। কিন্তু এ উৎস দুটিতে ইসলামি আইন-কানুন ধারাবাহিকভাবে বিন্যস্ত করা হয়নি। বরং কুরআন-হাদিসের বিস্তৃত অঙ্গনে বিক্ষিপ্ত আকারে এ বিধিবিধান গ্রন্থিত ছিলরেই পরিপ্রেক্ষিতে মুসলিম মনীষীদের নিষ্ঠা ও আন্তরিক গবেষণায় স্বতন্ত্ররূপে ফিকাহশাস্ত্রের যাত্রা শুরু হয়। উদ্দীপকে 'আমিন' এর আলোচনাতেও ফিকহশাস্ত্রের বিষয়টি ফুটে উঠেছে। উদ্দীপকে আমিন একাদশ শ্রেণিতে ভর্তি হয়ে ইসলামিক স্টাডিজ বিষয় নিয়ে কুরআন ও হাদিস থেকে গবেষণালব্ধ এবং উদ্ভাবিত ইসলামের ব্যাবহারিক মাসআলাসমূহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারছে। যা স্পষ্টভাবে ফিকহশাস্ত্রের দিকে নির্দেশ করে। ইসলামি বিধান নির্ধারণে ইলমে ফিক্ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা ফিকহশাস্ত্র ইসলামি শরিয়তের ব্যবহারিক দিকের প্রধান ভিত্তি। সর্বসাধারণের জন্য দীনকে সহজবোধ্য করার এ এক অসাধারণ পদ্ধতি। কাজেই জীবনব্যবস্থা সংবলিত আহকামে শরিয়ত গ্রন্থকারে লিপিবদ্ধ করা না হলে সাধারণ মানুষের পক্ষে আল্লাহর আইন অনুযায়ী জীবন গড়ে তোলা সম্ভবপর হবে না। তাছাড়া ফিকহের মাধ্যমে সব দেশ ও কালের মুসলিমগণ অত্যন্ত সহজ ও স্বাচ্ছন্দ্যে দীনের অনুশীলন করতে পারেন। এ প্রসঙ্গে ইমাম বায়হাকি (র) বলেন, “প্রত্যেক বস্তুরই খুঁটি রয়েছে। আর এ দীন ইসলামের খুঁটি হলো ফিকহ।” ইসলামি হুকুম আহকাম, উদ্ঘাটনে ফিকহশাস্ত্র অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা রেখে আসছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আমিন যে বিষয়ে জ্ঞান অর্জন করছে তা চিহ্নিতকরণপূর্বক বিষয়ট…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর