আব্দুস সালাম কোন মাসে মাগরিবের সময় অনেক মেহমান নিয়ে একসাথে খাবার গ্রহণ করেন এবং কেন করেন? এতে তার উপকার কী? বর্ণনা কর।
উত্তর: আব্দুস সালাম রমযান মাসে মাগরিবের সময় অনেক মেহমান নিয়ে এক সাথে খাবার গ্রহণ করেন। রমযানের রোযা আল্লাহ বান্দার ওপর ফরজ করে দিয়েছেন এজন্য তিনি সাওম পালন করেন। এই সাওমের ফলে বান্দার বহু রকমের উপকার হতে পারে। হাদিসে কুদসীতে আল্লাহ বলেন, 'সাওম আমার জন্য, আমিই এর প্রতিদান দেব।' এই হাদিসের মাধ্যমে রোযাদারদের বিশেষ মূল্যায়ন করা হয়েছে। কেননা রোযা এমন একটি ইবাদাত যা প্রদর্শন করা যায় না। শুধু আল্লাহর জন্যই হয়ে থাকে। সাওম বান্দাকে সংযমী হতে শেখায়। সাওম কাম, ক্রোধ, লোভ ও ইত্যাদি রিপুগুলো থেকে বিরত রাখে। রাসুল (সা.) বলেছেন, সাওম ঢালস্বরূপ। (বুখারি) সাওম কেবল আল্লাহর ভালোবাসারই পরিচায়ক, তাই আল্লাহই বান্দাকে বিশেষ পুরস্কার দিবেন। উক্ত সফল বা উপকার গুলোই পাবেন আব্দুস সালাম। তার রমযানের রোযা আদায়ের মধ্য দিয়ে আল্লাহর হুকুম পালনের সাথে সাথে সকল প্রকার অপরাধ থেকে মুক্ত থেকেছেন এতে সাওমই ভূমিকা পালন করেছে। সুতরাং পরকালে বিশেষ পুরস্কারসহ তিনি অনেক উপকার লাভ করবেন।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
আব্দুস সালাম কোন মাসে মাগরিবের সময় অনেক মেহমান নিয়ে একসাথে খাবার …
উদ্দীপক
রংপুর ক্যাডেট কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর