শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সুমনের পালনীয় ইবাদাতের সামজিক গুরুত্ব কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের সুমনের পালনীয় ইবাদাতটি হলো সালাত। সালাত সম্মিলিত ইবাদাত। একা একা পালন করলে সালাত আদায় হয় বটে, কিন্তু রাসুল (সা.) জামায়াতবদ্ধ সালাত আদায়ের গুরুত্বারোপ করেছেন। সালাত মানুষের দৈনন্দিন পালনীয় একটি ফরজ ইবাদাত হলেও সমাজজীবনে রয়েছে সুদূরপ্রসারী প্রভাব ও গুরুত্ব সমাজের অন্যায়-অগ্নীলতা দূর করে এই সালাত। জন্ম দেয় পবিত্র ও পরিশুদ্ধ চেতনার, ফলে সমাজ অশালীন আচরণ থেকে মুক্তি পায়ও সামাজিক শৃঙ্খলার উন্নতি হয়। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয় সালাত অশালীন ও মন্দকাজ থেকে বিরত রাখে।” (সূরা আনকাবুত : ৪৫) সমাজের ঐক্য ও সম্প্রীতি সৃষ্টিতে সালাতের গুরুত্ব অনেক। সালাত মুমিনদের ঐক্যবদ্ধ থাকার প্রশিক্ষণ দেয় এবং তাদের মধ্যে সম্প্রীতি পড়ে তোলে । জামাআতে সালাত আদায়ের মাধ্যমে সমাজের উঁচু-নীচু, ধনী— নির্ধনের দূরত্ব হ্রাস করে সাম্য প্রতিষ্ঠা করে। দায়িত্ববোধ ও সময় সচেতনকারী হিসেবে সালাতের ভূমিকা বা গুরুত্ব অপরিসীম। নির্ধারিত সময়ে সালাত আদায়ের মাধ্যমে সব মানুষ সময়জ্ঞান ও দায়িত্ব সম্পর্কে সচেতন হয়। আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনদের জন্য ফরজ করা হয়েছে।” (সুরা আন নিসা : ১০৩) সালাত সমাজে শান্তি প্রতিষ্ঠা করে এবং শৃঙ্খলাবোধ জাগ্রত করে সামাজিক সাম্য নিশ্চিত করে। রাসুল (সা.) বলেন, সালাতের মধ্যেই আমার চক্ষু শীতলতা আছে। (সুনানে নাসাই) সুতরাং সালাতের যথেষ্ট সামাজিক গুরুত্ব রয়েছে। সালাত সমাজ জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।

HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকের সুমনের পালনীয় ইবাদাতের সামজিক গুরুত্ব কুরআন ও হাদিসের আল…

উদ্দীপক

আব্দুস সালাম প্রতিবছর একটি নির্দিষ্ট মাসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকেন। মাগরিবের সময় অনেক মেহমান নিয়ে একসাথে খাবার গ্রহণ করেন । তার প্রতিবেশী সুমন সাহেব এই বিশেষ ইবাদাত পালনের পাশাপাশি প্রতিদিন নির্দিষ্ট সময়ে মহান আল্লাহর ইবাদাতের জন্য নিকটস্থ মসজিদে যান। ইবাদাতের পাশাপাশি গ্রামের বিভিন্ন জনের সাথে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন।

রংপুর ক্যাডেট কলেজ · 2023

উত্তর

যাকাত প্রদানের খাত ৮টি।

উত্তর

হজ বিশ্ব মুসলিমের মহাসম্মেলন। এ সম্মেলন ইসলামের বিশ্বভ্রাতৃত্বোধ বিকাশের এক মোক্ষম সময়। ইসলামি ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠা এবং ইসলামি আদর্শ প্রচারের জন্য এর চেয়ে বিরাট সুযোগ আর কোনো অনুষ্ঠানেই সম্ভব নয়। হজের মাধ্যমেই কেবল বিশ্ব মুসলিমের ভ্রাতৃত্বের স্বরূপ প্রকাশ পায়। মুসলিম মিল্লাতের মধ্যকার সকল বর্ণ, গোত্র ও জাতিগত বৈষম্য দূরীভূত হয় এবং এক জায়গায় এক কাপড়ে সবাই আল্লাহর দরবারে হাজির হয়। সেজন্য হজ বিশ্ব মুসলিমের মহাসম্মেলন।

উত্তর

আব্দুস সালাম রমযান মাসে মাগরিবের সময় অনেক মেহমান নিয়ে এক সাথে খাবার গ্রহণ করেন। রমযানের রোযা আল্লাহ বান্দার ওপর ফরজ করে দিয়েছেন এজন্য তিনি সাওম পালন করেন। এই সাওমের ফলে বান্দার বহু রকমের উপকার হতে পারে। হাদিসে কুদসীতে আল্লাহ বলেন, 'সাওম আমার জন্য, আমিই এর প্রতিদান দেব।' এই হাদিসের মাধ্যমে রোযাদারদের বিশেষ মূল্যায়ন করা হয়েছে। কেননা রোযা এমন একটি ইবাদাত যা প্রদর্শন করা যায় না। শুধু আল্লাহর জন্যই হয়ে থাকে। সাওম বান্দাকে সংযমী হতে শেখায়। সাওম কাম, ক্রোধ, লোভ ও ইত্যাদি রিপুগুলো থেকে বিরত রাখে। রাসুল (সা.) বলেছেন, সাওম ঢালস্বরূপ। (বুখারি) সাওম কেবল আল্লাহর ভালোবাসারই পরিচায়ক, তাই আল্লাহই বান্দাকে বিশেষ পুরস্কার দিবেন। উক্ত সফল বা উপকার গুলোই পাবেন আব্দুস সালাম। তার রমযানের রোযা আদায়ের মধ্য দিয়ে আল্লাহর হুকুম পালনের সাথে সাথে সকল প্রকার অপরাধ থেকে মুক্ত থেকেছেন এতে সাওমই ভূমিকা পালন করেছে। সুতরাং পরকালে বিশেষ পুরস্কারসহ তিনি অনেক উপকার লাভ করবেন।

উত্তর

উদ্দীপকের সুমনের পালনীয় ইবাদাতটি হলো সালাত। সালাত সম্মিলিত ইবাদাত। একা একা পালন করলে সালাত আদায় হয় বটে, কিন্তু রাসুল (সা.) জামায়াতবদ্ধ সালাত আদায়ের গুরুত্বারোপ করেছেন। সালাত মানুষের দৈনন্দিন পালনীয় একটি ফরজ ইবাদাত হলেও সমাজজীবনে রয়েছে সুদূরপ্রসারী প্রভাব ও গুরুত্ব সমাজের অন্যায়-অগ্নীলতা দূর করে এই সালাত। জন্ম দেয় পবিত্র ও পরিশুদ্ধ চেতনার, ফলে সমাজ অশালীন আচরণ থেকে মুক্তি পায়ও সামাজিক শৃঙ্খলার উন্নতি হয়। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয় সালাত অশালীন ও মন্দকাজ থেকে বিরত রাখে।” (সূরা আনকাবুত : ৪৫) সমাজের ঐক্য ও সম্প্রীতি সৃষ্টিতে সালাতের গুরুত্ব অনেক। সালাত মুমিনদের ঐক্যবদ্ধ থাকার প্রশিক্ষণ দেয় এবং তাদের মধ্যে সম্প্রীতি পড়ে তোলে । জামাআতে সালাত আদায়ের মাধ্যমে সমাজের উঁচু-নীচু, ধনী— নির্ধনের দূরত্ব হ্রাস করে সাম্য প্রতিষ্ঠা করে। দায়িত্ববোধ ও সময় সচেতনকারী হিসেবে সালাতের ভূমিকা বা গুরুত্ব অপরিসীম। নির্ধারিত সময়ে সালাত আদায়ের মাধ্যমে সব মানুষ সময়জ্ঞান ও দায়িত্ব সম্পর্কে সচেতন হয়। আল্লাহ তায়ালা বলেন, “নিশ্চয়ই নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনদের জন্য ফরজ করা হয়েছে।” (সুরা আন নিসা : ১০৩) সালাত সমাজে শান্তি প্রতিষ্ঠা করে এবং শৃঙ্খলাবোধ জাগ্রত করে সামাজিক সাম্য নিশ্চিত করে। রাসুল (সা.) বলেন, সালাতের মধ্যেই আমার চক্ষু শীতলতা আছে। (সুনানে নাসাই) সুতরাং সালাতের যথেষ্ট সামাজিক গুরুত্ব রয়েছে। সালাত সমাজ জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
HSCIslamic Studies 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?

Dhaka, chittagong, barisal · 2017

  • নামাজ আদায় করা
  • জাকাত দেয়া
  • হালাল উপার্জন
  • রমজানের সাওম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-

Dhaka, chittagong, barisal · 2017

  • পরনিন্দুক
  • অভিসম্পাতকারী
  • অশালীন
  • নির্লজ্জ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?

Dhaka, chittagong, barisal · 2017

  • হযরত আয়েশা (রা)
  • ইবন আব্বাস (রা)
  • আবু হুরায়রা (রা)
  • আনাস (রা)

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. উদ্দীপকে আব্দুল্লাহর প্রশ্নের জবাবে উদ্বৃত আয়াতে বলা হয়েছে-
i. তোমরা আদম (আ.) কে সিজদা কর
ii. ইবলিশ ছাড়া সবাই সিজদা করল
iii. সে সেখান থেকে দ্রুত পলায়ন করলনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেন। তিনি আদম (আ.) এর সৃষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে এই আয়াতটি তেলাওয়াত করেন, "তারা বলল, আপনি মহান, পবিত্র। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞান নাই।" তখন আব্দুল্লাহ নামে একজন শ্রোতা শয়তানের সৃষ্টি নিয়ে প্রশ্ন করলে ইমাম সাহেব নিচের আয়াতটি তিলাওয়াত করেন।وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أبي وَاسْتَكْبَرَ .Q. ইমাম সাহেবের উদ্ধৃত প্রথম আয়াতের বস্তা কে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আদম (আ)
  • ফেরেশতা
  • জিবরাইল (আ)
  • ইবলিশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. উদ্দীপকে হাসনাত সাহেবের কর্মকাণ্ডে বিপর্যয় ঘটবে-
i. কথা বলার
ii. মানসিকতার
iii. ঐক্যবদ্ধতারনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি রাস্তার মাঝখান থেকে এক টুকরো কাঁচ সরিয়ে দিলেন এবং বন্ধু হাসনাতকে তাফসীরুল কুরআন শুনার দাওয়াত দিলেন। হাসনাত সাহেব প্রতিশ্রুতি দিলেন এবং তা ভঙ্গ করলেন।Q. রেজাউল সাহেবের কর্মকাণ্ডটি কোন পর্যায়ের?

Dhaka, chittagong, barisal · 2017

  • ইহসান
  • ইমান
  • শোকর
  • আদল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?

Dhaka, chittagong, barisal · 2017

  • আসল
  • ফারা
  • ইল্লত
  • হুকুম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?

Dhaka, chittagong, barisal · 2017

  • রুকন
  • প্রকারভেদ
  • উদ্দেশ্য
  • শর্তাবলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে হাসানের বক্তব্য যথার্থ, কারণ-
i. হাদিস ছাড়া কুরআন বোঝা সম্ভব নয়
ii. ইহা ইসলামের দ্বিতীয় স্তম্ভ
iii. এটা ছাড়া আল্লাহর ইবাদত করা অসম্ভবনিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনা করছিল। বেলাল বলল, হাদিসও এক ধরনের ওহি। কেননা আল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ هُوَ إِلَّا وَحَىٰ يُوحَى তখন হাসান বলল, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য হাদিসের অনুসরণ অপরিহার্য।Q. উদ্দীপকে উল্লেখিত 'ওহি' কোন প্রকারের হাদিস?

Dhaka, chittagong, barisal · 2017

  • মাতলু
  • গাইরি মাতলু
  • কুদসি
  • তাকরিরি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরটি মসজিদের জন্য দান করেন। এতে জনগণ খুব খুশি হয়। অপরদিকে জামান সাহেব একটি মদের কারখানায় কাজ করেন। গ্রামের লোকেরা তার সমালোচনা কর। এতে তিনি হতাশায় ভুগেন।Q. উদ্দীপকে জামান সাহেবের কর্মের পরিণতি কী?
i. আল্লাহর অভিসম্পাত
ii. শারীরিক ও মানসিক প্রশান্তি
iii. সামাজিক অশান্তি।নিচের কোনটি সঠিক?

Dhaka, chittagong, barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হাদিসে ফরজের পরে ফরজ বলা হয়েছে কোন ইবাদতকে?الطعان لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَانِ হাদিসে بِالطَّعَانِ হচ্ছে-সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি কে ছিলেন?উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: নামাজ শেষে ইমাম সাহেব কুরআনের তাফসীর করছিলেনউদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: রেজাউল সাহেব নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি যার উপর কিয়াস করা হয়, তাকে কী বলে?ইজমার ক্ষেত্রে আধিমত ও রুখসাত কী?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:বেলাল ও হাসান হাদিসের গুরুত্ব নিয়ে আলোচনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কামাল সাহেব মৃত্যুর পূর্বেই তার পুকুরট

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।