'কিতাবুল উম্ম' বইটি কোন বিশেষজ্ঞ রচনা করেন? জ্ঞানানুশীলনে তাঁর অবদান বিশ্লেষণ কর ।
উত্তর: 'কিতাবুল উম্ম-বইটি ইমাম শাফেয়ি (র.) রচনা করেন', যা ফিক্হশাস্ত্রের মূলনীতির ওপর একটি প্রসিদ্ধ কিতাব। এই কিতাবকে উসূলে ফিকহের প্রথম কিতাব হিসেবে গণ্য করা হয় । জ্ঞানানুশীলনে তাঁর অবদান অনেক গুরুত্বপূর্ণ । ইমাম শাফেয়ি বাল্যকাল থেকেই কুরআন হাদিস ও ফিক্হশাস্ত্র অধ্যায়ন করেন। দশ বছর - বয়সে তিনি কুরআন মাজিদ ও হাদিস গ্রন্থ মুয়াত্তা মুখস্থ করার জ্ঞান পিপাসা ছিল প্রবল। তাই তিনি মক্কা শরিফে গমন করে মুহাম্মদ বিন খালিদ (র.)-এর কাছে ফিকাহশাস্ত্র অধ্যয়ন করেন। অতঃপর মদিনায় ইমাম মালেক (র.)-এর ফিক্হ শিক্ষালাভ করেন। তারপর ইরাক গমন করে ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ-এর কাছে ফিক্ হে হানাফি শিখতে থাকেন। এভাবে মাত্র পনেরো বছর বয়সে তিনি কুরআন, হাদিস ও ফিক্হশাস্ত্রে অগাধ বুৎপত্তি অর্জন করেন। বাগদাদে গমন করে কিছুকাল শিক্ষকতা করেন। অতঃপর মিশরে এসে ফিক্হশাস্ত্র সংকলন কাজে আত্মনিয়োগ করেন। উসূলে ফিকহশাস্ত্রের তিনিই স্থপতি। তার জ্ঞানানুশীলনের ফল-ফিক্হশাস্ত্রের ওপর গ্রন্থ 'কিতাবুল উম্ম ও ইখতিলাফুল হাদিস', যা খুবই প্রসিদ্ধ। যেসব দার্শনিকের অবদানে ফিক্হশাস্ত্র সমৃদ্ধি লাভ করেছে ইমাম শাফেয়ি তন্মধ্যে অন্যতম। তাঁর জ্ঞাননুশীলনই তাকে এই অবদান রাখতে সাহায্য করেছে।
HSC Islamic Studies 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 2nd Paper · সৃজনশীল
'কিতাবুল উম্ম' বইটি কোন বিশেষজ্ঞ রচনা করেন? জ্ঞানানুশীলনে তাঁর অবদা…
উদ্দীপক
রংপুর ক্যাডেট কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর